Home » কেকেআর-কে ৪৯ রানে হারিয়ে দিল মাহির চেন্নাই

কেকেআর-কে ৪৯ রানে হারিয়ে দিল মাহির চেন্নাই

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : দুরন্ত ছন্দে রয়েছেন আজিঙ্কা রাহানে। রাহানে ও শিবম দুবের ব্যাটে ভর করে কলকাতা নাইট রাইডার্সকে ইডেনে ৪৯ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই করে  চার উইকেটে ২৩৫। পাল্টা ব্যাট করে ৮ উইকেটে ১৮৬ রানের বেশি করতে পারে নি কেকেআর। এনিয়ে কেকেআর টানা চারটি ম্যাচ হারল।

আরও পড়ুন :দুরন্ত ম্যাক্সওয়েল- দুপ্লেসি,ব্যাঙ্গালোর হারাল রাজস্থানকে

এদিন চেন্নাইয়ের হয়ে ডেভন কনওয়ে ও ঋতুরাজ গাইকোয়াড় আত্মবিশ্বাসী হয়েই শুরু করেন। তবে রানের গতি আহামরি ছিল না। কনওয়ে ৫৬ রান করে ফিরতেই শিবম দুবে ক্রিজে এসেই ঝড় তোলেন। রাহানে পিছিয়ে ছিলেন না। তাঁদের জুটিতে ৩২ বলে ওঠে ৮৫ রান।শিবম দুবে ৫০ রানে আউট হলেও,৭১ রানে অপরাজিত থেকে যান রাহানে। দুজনেই পাঁচটি করে ছয় মারেন।

আরও পড়ুন : সত্যজিৎ রায় কেন এত সফল ও জনপ্রিয় ?

পাল্টা ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর ।সুনীল নারাইন ও নারায়ণ জগদীশন দ্রুত ফেরেন। বিগত তিন ম্যাচে তিন দেশের উইকেটকিপারকে দিয়ে ওপেনিং করিয়েছে কেকেআর। গুরবাজ, লিটন জগদীশন – তিনজনই টেলিফোন নাম্বারের ডিজিট হয়ে থেকেছেন, দু অঙ্কে পৌঁছতে পারেন নি কেউ। তবুও ভাগ্যিস জেশন রয় ছিলেন।২৬ বলে দ্রুত ৬১ রান করে সম্মান রক্ষার একটা মরিয়া চেষ্টা তিনি করেছিলেন। তিনি ফিরতেই রিঙ্কু সিং ছাড়া বিশেষ কেউ রানও পান নি। রিঙ্কু অর্ধশতরান পেলেও কাজের কাজ কিছু হয় নি। চেন্নাইয়ের হয়ে বোলিং বিভাগে আবার নজর কাড়লেন পাথিরানা। বিস্ময়কর বোলিং অ্যাকশনের মধ্যেও লাইন লেংথে অবিচল ছিলেন শ্রীলঙ্কার তরুণ ফাস্ট বোলার।।

আরও পড়ুন : অপহরণ করে নাবালিকাকে টানা ছয়মাস ধর্ষণ উত্তরপ্রদেশে

About Post Author