সময় কলকাতা স্পোর্টস ডেস্ক ২৩ এপ্রিল : দুরন্ত খেললেন ম্যাক্সওয়েল। ধারাবাহিক ভাবে সফল দুপ্লেসিকে সঙ্গে নিয়ে তৃতীয় জুটিতে ১২৭ রান তুললেন। ব্যাঙ্গালোরের শুরু অবশ্য হয়েছিল বিপর্যয় দিয়ে।ট্রেন্ট বোল্ট তাঁর প্রথম বলেই ফিরিয়ে দেন বিরাট কোহলিকে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে বোল্ট ফেরান শাহবাজকে। জোড়া ধাক্কা সামলে ম্যাক্সওয়েল – দুপ্লেসির সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর আইপিএলে রবিবাসরীয় সন্ধ্যেয় ৭ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে।

ভয়ঙ্কর অর্শদীপ, পাঞ্জাবের কাছে আত্মসমর্পন করল মুম্বাই
এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাঙ্গালোরের ইনিংসে ১২ রানের মধ্যে দুই উইকেট পড়ে গেলেও দুপ্লেসি ও ম্যাক্সওয়েল পাল্টা আক্রমণের রাস্তায় যান।দুপ্লেসি করেন ৩৯ বলে ৬২ রান। ম্যাক্সওয়েল করেন ৪৪ বলে ৭৭ রান। তাঁরা দুজন ফিরতেই ধস নামে ব্যাঙ্গালোর ইনিংসে। নির্ধারিত ২০ ওভারে ব্যাঙ্গালোর তোলে ৯ উইকেটে ১৮৯। তথাপি দুপ্লেসি -ম্যাক্সওয়েল রাজস্থানের সামনে যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তা অর্জন করা সহজ ছিল না পিঙ্ক ব্রিগেডের পক্ষে । জস বাটলার প্রথম ওভারে সিরাজের বলে আউট হয়ে যাওয়ায় কাজ আরও কঠিন হয়ে যায়। তবুও দলনায়ক সঞ্জু স্যামসন আউট হওয়ার আগে ২৯ বলে ৬৫ রান দরকার ছিল রাজস্থানের। তবে হেটমেয়ার এদিন সুবিধে না করতে পারলেও খেলায় শেষ পর্যন্ত রাজস্থানের আশা বাঁচিয়ে রেখেছিলেন ধ্রুব জুরেল। যদিও শেষ ওভারে আশ্বিন – জুরেল প্রয়োজনীয় ২০ রান তুলতে পারেন নি। হর্ষল প্যাটেল শেষ হাসি হাসেন এবং গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট ঘরে তোলে ব্যাঙ্গালোর।।
আরও পড়ুন : সত্যজিৎ রায় কেন এত সফল ও জনপ্রিয় ?


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে