সময় কলকাতা ডেস্ক,২৩ এপ্রিল : রাজ্য ছাড়িয়ে নারী নিগ্রহ ও ধর্ষণের খবর ভিনরাজ্যেও।উত্তরপ্রদেশের এক চাঞ্চল্যকর ও পৈশাচিক ঘটনা সামনে এসেছে যেখানে বালিয়া জেলায় এক ব্যক্তি টানা ছয় মাস ধরে ধর্ষণ করে চলেছিল এক নাবালিকাকে।গত বছরের সেপ্টেম্বরে নাবালিকাকে অপহরণ করার পর ১৫ বছর বয়সী মেয়েটিকে ছয় মাস ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ, পুলিশ আধিকারিকরা রবিবার বলেছেন।একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন যে শনিবার মেয়েটিকে পুলিশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত ২৪ বছর বয়সী আশিস কুমারকে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে।

আরও পড়ুন : ৩ নাবালকের কীর্তি, ১৪ বছরের স্কুলছাত্রীকে গণধর্ষণ!
পুলিশ সূত্রে খবর , মেয়েটির পরিবার গত বছরের সেপ্টেম্বরে একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেছিল। অতঃপর পুলিশ অপহরণ এবং অবৈধ আটকের সাথে সম্পর্কিত ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারায় অজ্ঞাত অভিযুক্তের বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করেছিল।টাকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফুলচন্দ্র যাদব বলেছেন যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার জেলার গাদওয়ার এলাকা থেকে নিখোঁজ মেয়েটিকে উদ্ধার করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন :নারী দিবসের দশভুজা
ফুলচন্দ্র যাদব এও জানিয়েছেন যে, উদ্ধার করার পরে, নাবালিকা মেয়েটি তার যৌন নিগ্রহের কথা জানিয়ে অভিযোগ করেছে যে,আশিস কুমার তাকে গত ছয় মাস ধরে বারবার ধর্ষণ করেছে। পুলিশের প্রবীণ এক আধিকারিক বলেছেন যে, অভিযুক্ত আইপিসির প্রাসঙ্গিক ধারায় এবং মেয়েটি নাবালিকা হওয়ায় শিশুদের যৌন অপরাধ থেকে কঠোর সুরক্ষা (পকসো) আইনের অধীনে ধর্ষণের জন্য মামলা রুজু হয়েছে ।বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
আরও পড়ুন : শুধু পুরুষ নয়, প্রয়োজনে মহিলাদের বিরুদ্ধেও করা যাবে গণধর্ষণের মামলা, জানাল এলাহাবাদ হাইকোর্ট


More Stories
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের