সময় কলকাতা ডেস্ক,২৪ এপ্রিল : ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ – অবশেষে বৃষ্টি এল,তীব্র দাবদাহ থেকে আপাতত মিলল স্বস্তি। আবহাওয়া দপ্তরের কথামত সোমবার দুপুরের আগেই এল ঝমঝমিয়ে বৃষ্টি, কলকাতা এবং লাগোয়া উত্তর চব্বিশ পরগনা তে বৃষ্টির সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নামল কলকাতা ও পার্শ্ববর্তী দুই জেলায়।

কয়েকদিন ধরে উষ্ণতার পারদ চল্লিশের কাঁটা ছাড়িয়েছিল সর্বত্র। নাভিশ্বাস উঠেছিল মানুষের।গ্রামে ও নগরে গরমে বেজায় নাজেহাল হয়ে উঠেছিলেন মানুষ। বৃষ্টির প্রার্থনা করছিলেন গরমে জেরবার মানুষ। অবশেষে বৃষ্টি আসতেই মানুষ খুশি।।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন