Home » গরমে সানট্যান দূর করতে কি করবেন? রইল টিপস

গরমে সানট্যান দূর করতে কি করবেন? রইল টিপস

সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিল : গ্রীষ্মকালে  চাই ত্বকের সঠিক পরিচর্যা। গরমকালে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তারমধ্যে অন্যতম হল ট্যানের সমস্যা। গরমে তাপ, তৈলাক্ততা,আর্দ্রতা,পরিবেশ দূষণের জেরে ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। গরমে অতিরিক্ত ঘামের সমস্যা দেখা যায়। ফলে অ্যাকনের সমস্যাও প্রচুর পরিমানে বেড়ে যায়। এছাড়া চুলকানি, ব়্যাশ ইত্যাদি তো আছেই। তাই একটি সঠিক স্কিনকেয়ার রুটিন গড়ে তুলতে হবে আপনাকে। কী কী থাকবে এই স্কিনকেয়ার রুটিনে? কী কী করতে হবে? চলুন জেনে নেওয়া যাক-

অ্যালোভেরা জেল

ত্বকের সৌন্দর্যতা বজায় রাখতে এই অ্যালোভেরা জেল অনেক উপকারী। গরমের মরশুমে আপনার ত্বকে একটু ঠান্ডা ভাব বজায় রাখতে সাহায্য করবে অ্যালোভেরা জেল। এটি ত্বকের আদ্রতাও বজায় রাখে।  জ্বালাভাব,চুলকানি, র্যাশ, লালচে ভাব, কালচে দাগছোপ কমাতে এটি দারুণ কার্যকরী।

কফি

ত্বকের যত্নে দারুণ ভাবে কাজে লাগে কফি। কফি স্কিনের ডেড সেল খুব সহজেই ঝরিয়ে দেয়। কফির সাহায্যে স্ক্রাবিং করা যায়। খুব ভালভাবে স্কিন পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগে কফি। আর এর মধ্যে অল্প পরিমাণ নারকেল তেল মিশিয়ে দিলেই তো কোনো কথাই নেই। বাড়িতেই বসে তৈরি হয়ে যাবে ফেস স্ক্রাব। এটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল থাকবে তার পাশাপাশি ত্বক মোলায়েম হবে।

আরও পড়ুন   মুক্তির আগেই বিতর্কে জড়াল শাহরুখের ‘জওয়ান’

তরমুজ

গরমের মরসুমে তরমুজ অনায়াসে পাওয়া যায়। বাইরে থেকে এসে প্রথমে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা  আপনার ত্বককে সূর্য্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। পাশাপাশি তরমুজ সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে র্যাশ,লালচে ভাব,জ্বালাপোড়ার সমস্যা দূর করতে পারে।

টোম্যাটো

গরমকালে কিছু মানুষের ত্বকে প্রবল ভাবে ট্যানের সমস্যা দেখা যায়। যাঁদের ট্যানের সমস্যা দেখা যায় তাঁরা উপকার পাবেন টোম্যাটোর মাধ্যমে। টোম্যাটোর সাথে অল্প পরিমান চিনি মিশিয়ে স্ক্রাব করে নিতে পারেন। নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে ট্যানের সমস্যা থেকে মুক্তি পাবেন। টোম্যাটো একইভাবে কাজ করবে হাতে এবং পায়ের ট্যানের ক্ষেত্রেও।

About Post Author