Home » বানিয়ে ফেলুন লোভনীয় ক্রিস্পি ক্যাবেজ ফিস রোল

বানিয়ে ফেলুন লোভনীয় ক্রিস্পি ক্যাবেজ ফিস রোল

সময় কলকাতা ডেস্ক, ২৮ এপ্রিল: সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না থাকলে একদমই ভালো লাগেনা। আর বাঙালির রান্নাঘরে নিত্যনতুন রেসিপি থাকবে না, তাই কখনো হয়! তাই সন্ধ্যাবেলায় নিজেদের রসনাতৃপ্তি হোক বা বাড়িতে অতিথি আসুক কম বেশি আমরা সবাই রেস্তরাঁর উপর ভরসা রাখি। তবে বাইরের খাবার খাওয়া সবসময় নিরাপদ নয়। এর ফলে নানান রোগের বাসা বাঁধতে শুরু করে শরীরে। তাই বাইরে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক ক্রিস্পি ক্যাবেজ ফিস রোল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
কাতলা মাছ-৫০০ গ্রাম
আলু সিদ্ধ-১টি
গরম মশলার গুঁড়ো -১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১/২ চা চামচ
জিরে গুঁড়ো-১/২ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা-১/২ চা চামচ
ম্যাগি মশলা-২ প্যাকেট
রসুন বাটা -১ চা চামচ
আদা বাটা- ১/২ চা চামচ


লবণ স্বাদ মত
ছোট কুচি করে কাটা পেঁয়াজ-১ টি
ময়দা-৩ কাপ
হলুদ গুঁড়ো-১/৫ চা চামচ
বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটা-১/২
ডিম-১ টি
চালের গুঁড়ো-২ কাপ
ধনেপাতা কুচি-১/২ কাপ
সাদা তেল-পরিমাণ মত

আরও পড়ুন    সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

রন্ধন পদ্ধতি
প্রথমেই মাছ ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে নিন। এবার মাছ ঠান্ডা হলে তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে ভাল করে মেখে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো হালকা ভেজে, রসুন,আদা,লবণ,হলুদ জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এবার তার মধ্যে আলু ও মাছের মাখা দিয়ে খানিকক্ষণ নেড়েচেড়ে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। আধঘণ্টা পর একটি পাত্রে ১ কাপ মত ময়দা,ডিম,লবণ,ম্যাগি মশলা দিয়ে সামান্য জল দিয়ে গুলে রাখতে হবে। আরেকটা জায়গায় বাঁধাকপি টাকে সামান্য লবণ,ম্যাগি মশলা,চালের গুঁড়ো দিয়ে জল ছাড়া মেখে রাখতে হবে। এবার বাকি ময়দাটা ময়াম দিয়ে লেচি কেটে পাতলা পাতলা করে বেলে তার মধ্যে আগে থেকে করে রাখা মাছের পুর ঢুকিয়ে রোল করে নিতে হবে। এবার ময়দা ও ডিমের গোলায় ডুবিয়ে রোল গুলি সাদা তেলে ভেজে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন মুখরোচক ক্রিস্পি ক্যাবেজ ফিস রোল।

About Post Author