Home » ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চলেছেন বলিউডের হ্যান্ডসাম অভিনেতা জন আব্রাহাম

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে চলেছেন বলিউডের হ্যান্ডসাম অভিনেতা জন আব্রাহাম

সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল : ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে আবার ফিরতে চলেছেন বলিউডের হ্যান্ডসাম অভিনেতা জন আব্রাহাম। ধুম, ধুম ২ এবং ধুম ৩-র সাফল্যের পর এবার ধুম ৪ তৈরি করতে চলেছেন প্রযোজক আদিত্য চোপড়া। এই খবর প্রকাশ্যে আসতে  ইতিমধ্যেই ধুম ফ্যানদের শোরগোল পড়ে গেছে নেটদুনিয়া জুড়ে। এই ছবিটির নাম হতে চলেছে ‘ধুম রিলোডেড’। অনেকদিন ধরেই বলিপাড়ায় এই সিনেমা নিয়ে চর্চাও  চলছিল। মাঝে এক সময় শোনা গিয়েছিল,এই সিনেমাতে চোরের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। ধুম এর প্রথম পর্বতে জন আব্রাহামকে দেখা গিয়েছিল।

শেষ পর্যায়ে একটি সিনে তাঁকে টাকা সমেত খাদে ঝাঁপ দিতে দেখা গিয়েছিল। চোর গ্যাংয়ের লিডার কবীর অর্থাৎ জন আব্রাহাম এতবছর পরে আবার কামব্যাক করতে চলছেন। সূত্রের খবর, এই বছরের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অন্যতম সফল ছবি পাঠান-এ ভিলেন জিমের চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পাঠান-এ দুর্দান্ত অভিনয় পারদর্শিতা ও সাফল্য দেখেই জনকে ধুম ৪-এর নেগেটিভ রোলে ফেরাতে চান আদিত্য চোপড়া। এমনটাই আশা করা হচ্ছে। ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে ইতিমধ্যেই কয়েকবার মিটিংয়ের মুখোমুখি হয়েছেন জন। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক মহলের প্রায় সবাই।

আরও পড়ুন   মদ্যপ অবস্থায় মঞ্চে ওঠার অভিযোগ নোবেলের বিরুদ্ধে! জুতো ছুঁড়লো দর্শক


‘পাঠান’ সিনেমার সাফল্যের পর জন আব্রাহামের আরও একটি সিনেমাতে অভিনয় করার কথা ছিল। এছাড়া নোরা ফাতেহি, রিতেশ দেশমুখ, আনাজ শাহনাজ গীলের মত অভিনেতা অভিনেত্রীদের অভিনয় করার কথা ছিল। এই ছবিটি ছিল কমেডি চরিত্রের। যেখানে জনের কমেডি চরিত্রে অভিনয় করার কথা ছিল। তাই তিনি এই সিনেমাতে আর অভিনয় করতে চাননি। শুধু তাই নয়,’ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ তেও অভিনয় করবেন না জন। সুতরাং,এর থেকে প্রমাণিত হচ্ছে যে জন আব্রাহাম শুধুমাত্র একশন ছবির দিকে ঝুঁকে পড়ছেন এবং তাঁর ভালো লাগার একটি অংশ হয়ে উঠেছে অ্যাকশন ছবি। তাই হয়তো তিনি এই ধরনের কমেডি ছবিগুলি নিজের লিস্ট থেকে বাদ দিচ্ছেন। সম্ভবত,বর্তমানে কমেডি ছবি ছেড়ে অ্যাকশন ছবিতেই মন দিতে চাইছেন জন।

About Post Author