সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল: জি বাংলা সারেগামাপাখ্যাত বাংলাদেশী গায়ক নোবেল আবারও বিতর্কের মুখে। অভিযোগ,সম্প্রতি একটি অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় মঞ্চে গান গাইতে উঠেছিলেন সারেগামাপাখ্যাত বাংলাদেশী গায়ক। তাঁর এই আচরণ নজরে আসতেই চুপ করে বসে রইলেন না দর্শক। ছুড়লেন জুতো ও জলের বোতল। এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় নেটদুনিয়ায়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফুলবাড়ি ডিগ্রি কলেজে। এদিন কলেজের মঞ্চে গান গাওয়ার সময় তাঁর কথা জড়িয়ে আসছিলো। এক সময় তিনি গান গাইতে গাইতে বসেও পড়েন। এরপরেই পরিস্থিতি বেগতিক বুঝে দর্শকের দিক থেকে ছুটে আসে চটি,জলের বোতল | অবশেষে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁকে মঞ্চ ত্যাগ করানো হয়।
আরও পড়ুন কালিয়াগঞ্জ কাণ্ডে ধৃতদের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ রায়গঞ্জ জেলা আদালতের

এর আগে বহুবার তিনি নানান বিতর্কের মুখে পড়েছেন। জীবনের প্রায় অর্ধেকদিন তাকে নিয়ে বিতর্ক ও সমালোচনা। এক সময় সারেগামাপার মঞ্চ মাতিয়ে রেখেছিলেন নোবেল। কিন্তু কেন তাঁর এমন পরিস্থিতি হলো,তা নিয়ে সবার মনে প্রশ্ন উঠে আসছেই। কিছুদিন আগে তাঁর একটি পোস্ট নিয়ে শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। তিনি লিখেছিলেন,’আমার সঙ্গে যেন সব অঘটন ঘটে চলেছে। হৃদয় ভেঙে গিয়েছে আমার। ৭০টা সেলাই পড়েছে মাথায়। আমার প্রাক্তন স্ত্রী সেই কারণে মনে হয় খুশি হয়েছে’। তিনি আরো লেখেন, ‘কেরিয়ার শেষ হয়ে গিয়েছে আমার, বাকি আছে শুধু মৃত্যুটাই। তোমাকেও স্বাগত জানায়। তোমাকেও গ্রহণ করে নেব’।

এরপর থেকে আরও বিতর্ক ও চর্চায় উঠে আসে নোবেল। পোস্টের কমেন্টে অনেকে আশার আলো দেখিয়ে কমেন্টও করেন | কেউ লিখেছেন,’সব ঠিক হয়ে যাবে ভাই, সবকিছু আগের মতো ভালো করে নিয়ে নতুন করে সব শুরু কর’। আবার কেউ একজন লেখেন ‘আপনি আজকে নিজের দোষে সবকিছু হারিয়েছেন। মানুষ আপনার ট্যালেন্টকে ভালোবাসতো আপনাকে ভালোবাসতো। আপনি নিজে নিজের ক্যারিয়ার ধ্বংস করেছেন, তবে এখনও সময় আছে নিজেকে শুধরে নিন। দেখবেন সব ভালো হবে’। কিন্তু, নোবেল যে তাঁর আচরণে পরিবর্তন আনেননি, তা আবারও একবার প্রমাণ পাওয়া গেল বাংলাদেশের ফুলবাড়ি ডিগ্রি কলেজের মঞ্চ থেকে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে