সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : রবিবারে বাঙালির পাতে কষা মাংস থাকবেই, কিন্তু অনেকে রোজ এই এক কষা মাংস থেকে রুচি হারাচ্ছেন। তাই এই মাংস রান্নাতে পরিবর্তন আনা যেতেই পারে। এমনিতেই মুরগির মাংসের বিভিন্ন পদ আছে যেগুলি খেতেও অসাধারণ। আজ ঠিক সেই রকম একটি পদের রেসিপি আমরা জানব। এই পদটির নাম ‘চিকেন মহারাণী ‘ যেমন নাম তেমনি তার রাজকীয় স্বাদ।’চিকেন মহারাণী ‘আদতে একটি মোঘলাই খানা যা বাঙালির হেঁসেলে অনায়াসে বানানো যায় । এক নজরে দেখে নিন ‘চিকেন মহারাণী ‘রেসিপি …….

চিকেন মহারাণী বানানোর উপকরণ :
গোটা জিরা ১ টেবিল চামচ, মৌরি এক চা চামচ, শুকনো লঙ্কা ২ টি, গোটা ধনে ১ চা চামচ।আর চিকেনটিকে ম্যারিনেট করার জন্য আমাদের নিতে হবে – কাশ্মীরি লাল লংকার গুঁড়ো ১ টেবিল চামচ, টক দই ৪ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, কসৌরি মেথি ১ চা চামচ। চিকেন রান্নার জন্য লাগবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা -রসুন বাটা , দুধ অর্ধেক কাপ, কসৌরি মেথি ভাজা। গ্রেভি তৈরি করার জন্য লাগবে – কাঁচা লংকা, আমন্ড, কাজুবাদাম।

রান্নার পদ্ধতি :
‘চিকেন মহারাণী’ বানানোর জন্য কাটা চিকেন গুলিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর সেটিকে নুন, কাশ্মীরি লাল লংকার গুঁড়ো, টকদই, আদা- রসুন বাটা, কসৌরি দিয়ে ভালোভাবে মেরিনেট করে দেড় -দুই ঘণ্টা রেখে দিতে হবে। একটা কড়াইতে নিয়ে গোটা জিরা, মৌরি, শুকনো লঙ্কা, গোটা ধনে দিয়ে হালকা আঁচে শুকনো করে ভেজে নিতে হবে। মিক্সিতে এই ভাজা মশলাটা গুঁড়িয়ে নিতে হবে। তারপর গ্রেভি তৈরি করার জন্য একটা মিক্সিতে কাঁচা লংকা, আমন্ড, কাজুবাদাম ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটি কড়াইতে তেল নিয়ে, তেল গরম হলেই তার মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়ন হিসাবে দিতে হবে তেজপাতা, দারচিনি, এলাচ , লবঙ্গ । এরপর এতে পেঁয়াজ দিয়ে একটু বাদামি করে ভেজে নিতে হবে। এর মধ্যে রসুন ও আদা পেস্ট দিয়ে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাচ্ছে।পরে ম্যারিনেট করা চিকেনগুলি ওর মধ্যে ফেলে পরিমাণ মত নুন ও সামান্য চিনি দিয়ে সমস্ত উপকরণগুলিকে ১০ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার ১০ মিনিট পর ভাজা মসলার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে, আরো ৫ থেকে ৭ মিনিট রান্না করতে হবে। এরপর এতে আমন্ড, কাজু ও দুধের পেস্ট দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিয়ে আরো ৫ -৭ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর চিকেন সেদ্ধ হয়ে এলেই এর মধ্যে ১/২ কাপ গরম জল দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর এর মধ্যে কাসুরি মেথি ও গরম মসলার গুঁড়ো দিয়ে আরও ১ মিনিটের মতো রান্না করতে হবে। এরপর তৈরি “চিকেন মহারাণী “। নৈশভোজেই যখন খাবেন ভাবছেন, তখন গরম গরম রুটি বা নান দিয়ে পরিবেশন করুন এই পদটি।।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার