সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের মিষ্টি মেয়ে নামেই তিনি সবার কাছে পরিচিতি। কোয়েল দীর্ঘ ক্যারিয়ার জীবনে একের পর এক প্রশংসা কুড়িয়েছেন তিনি। বাবা রঞ্জিত মল্লিকের পথপ্রদর্শনে তিনি একজন সফল অভিনেত্রী হিসেবে একের পর এক অনেক কাজ করেছেন।কোয়েল অর্থের প্রলোভনে নীতি বিসর্জন দেন নি।হলিউডে কোটি টাকার অফার সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন।

কোয়েল হলেন টলিউডের একমাত্র অভিনেত্রী যাকে নিয়ে এখনো অব্দি কোনরকম কুৎসা এবং চর্চা হয়নি। এই মাসের গত শুক্রবার ছিল কোয়েল মল্লিকের জন্মদিন দুদিন আগে তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছিল ভক্তদের শুভেচ্ছা বার্তা।কোয়েল মল্লিকের কেরিয়ার প্রথম শুরু হয় টলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা জিতের নাটের গুরু সিনেমার মাধ্যমে। এরপর তাঁকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। একটার পর এক বাংলা সিনেমায় তিনি চূড়ান্ত সফলতার সঙ্গে অভিনয় করতে থাকে। কোয়েল মল্লিকের এই অভিনয় দক্ষতা একসময় বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং আগেই উল্লেখ করা হয়েছে সেখান থেকেও তিনি অভিনয় করার প্রস্তাব পান। কিন্তু সেই প্রস্তাবকে তিনি ফিরিয়ে দেন।কেন জানেন ? চলুন জেনে নেওয়া যাক।

কোয়েলের মত এ ধরনের একজন সফল অভিনেত্রী চাইলেই বলিউডে পা রাখতে পারত। তিনি ‘গ্যাংস্টার’ সিনেমাতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব তিনি কোনো মতেই গ্রহণ করেননি। কারণ সেই সিনেমায় ছিল অনেক কয়টি ঘনিষ্ঠ ও চুম্বন দৃশ্য। আর এই নিয়েই আপত্তি ছিল রঞ্জিত কন্যার। বরাবর টলিউডের কোনো সিনেমার এই ধরনের সিন থেকে তাঁকে বিরত থাকতে দেখা গেছে। এমনকি তাঁকে কোনো রকম অশ্লীল ড্রেস পড়তেও আজ পর্যন্ত দেখা যায়নি। কোয়েল তাই টাকার প্রলোভন কে পিছনে ফেলে নিজের সম্মান কে গুরুত্ব দিয়ে বলিউডের এত টাকার একটি প্রস্তাবকে প্রথমেই নাকচ করে দেন। তাঁর পরিবর্তে গ্যাংস্টার সেই চরিত্রের জন্য অভিনয় করেন কঙ্গনা রানাওয়াত। কোয়েলের এই প্রস্তাব ছড়াতেই কঙ্গনা ইন্ডাস্ট্রিতে পা রাখতে পেরেছিলেন এমন টাই আলোচনা শোনা গিয়েছিল ভক্ত মহল থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে থেকে। কোয়েল এই বিষয়ে কোনদিন আক্ষেপ করেননি। গ্যাংস্টার প্রস্তাব ছাড়ার পর একের পর এক টলিউডের হিট ছবি তিনি করে গেছেন। তাঁর ছেলে কবীর হওয়ার পর তিনি কিছু দিন অভিনয় থেকে বিরত ছিলেন। আবার কামব্যাক করছেন অভিনেত্রী। পরিচালক অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ সিনেমা দিয়েই আবার টলিপাড়ায় ফিরছেন কোয়েল। তা নিয়ে অভিনেত্রীর ব্যস্ততা তুঙ্গে।।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত