Home » ছক্কার হ্যাটট্রিকে টিম মুম্বাইকে জেতালেন টিম ডেভিড

ছক্কার হ্যাটট্রিকে টিম মুম্বাইকে জেতালেন টিম ডেভিড

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৩০ এপ্রিল : রবিবাসরীয় রাতে রাজস্থান রয়্যালসের হোল্ডারের শেষ ওভারে ছক্কার ফুলঝুরি দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জয় ছিনিয়ে আনলেন টিম ডেভিড।রাজস্থান রয়্যালসের ২১৩ রানের টার্গেট তাড়া করে  তিন বল বাকি থাকতেই জয় পেল মুম্বাই। ১৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। হোল্ডারের শেষ ওভারে তিনটি ফুলটস কাজ সহজ করে দেয় ডেভিডের। দীর্ঘদেহী ডেভিড সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া দুই দেশের হয়েই আন্তর্জাতিক ম্যাচে দাগ কাটলেও আইপিএলের তৃতীয় মরশুমে এসে প্রকৃত অর্থে সাড়া জাগানো একটি ইনিংস খেললেন রবিবার ।এর আগে এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে চারটি ক্যাচ ও একটি রান আউট করে চোখে পড়েছিলেন টিম ডেভিড । তবে এদিন টিম ডেভিডের চোখে পড়া ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ ।রবিবার মুম্বাইয়ের জয় খুব জরুরি ছিল শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে আর সেই ম্যাচেই টিমকে খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট এনে দিলেন টিম ডেভিড।

 

আরও পড়ুন :আবার ব্যর্থ কেকেআর, তান্ডব বিজয়শঙ্করের,উড়ছে গুজরাটের রথ

টিম ডেভিড পাঁচটি ছয় মেরে মুম্বাইয়ের  জয়ের প্রধান কান্ডারী হলেও  রবিবার মুম্বাইয়ের জয়ে কোন অংশে অবদান কম ছিল না সূর্যকুমার যাদবের। সূর্যের ৫৫ রানের ইনিংসটি থেমে যায় সন্দীপ শর্মার অবিশ্বাস্য একটি ক্যাচে। মুম্বাইয়ের হয়ে রানের গতি বাড়িয়েছিলেন সূর্য যা ধরে রাখেন ডেভিড ও তিলক ভার্মা।

আরও পড়ুন :শেষ বলে জয়-পরাজয়, ধোনিবাহিনীর হার

তবে সূর্য বা ডেভিড নন,রবিবার ওয়াংখেড়ের ট্র্যাজিক নায়ক হয়ে থাকলেন যশস্বী জয়সওয়াল। রাজস্থানের বিরাট রানের পেছনে ছিল যশস্বীর উইলো ঝড় । জোফরা আর্চারের মত স্পিড স্টারকে সাধারণ স্তরে নামিয়ে আনেন বাঁ হাতি ওপেনার। টেকনিক ও পাওয়ারের মিশ্রণে ৫৩ বলে সেঞ্চুরি এবং ৬২ বলে ১২৪ রান করে ফেরার পরেও হয়তো তরুণ ওপেনার ভাবেন নি হারের মুখ দেখতে হবে তাঁর দলকে। কিন্তু রবিবার আইপিএলে যে রানের বন্যার দিন ছিল, ছিল ব্যাটারদের শাসনের দিন। চারটি ইনিংসেই দুশো রানের গণ্ডী ছাড়িয়ে যায় ব্যাটিং দল। আর এদিনের শেষ  প্রহরে ওয়াংখেড়েতে সবচেয়ে বড় রান চেস সফল ভাবে সেরে প্লে অফের লড়াইয়ে ফিরল মুম্বাই।।

আরও পড়ুন : ভাঙল পুরুষাঙ্গ ,সহবাসে নতুনত্বের স্বাদ পেতে গিয়েই বিপত্তি

About Post Author