Home » ব্যাডমিন্টনে ভারতের ইতিহাস

ব্যাডমিন্টনে ভারতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ মে: ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের ইতিহাস। রবিবার দুবাইয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয়। এই টুর্নামেন্টের ডাবলস ইভেন্টে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সোনা জিতলেন ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।

এদিন ফাইনালে মালয়েশিয়ার জুটি ওং ইয়ু সিন ও তেও ই-র মুখোমুখি হন অন্ধ্রপ্রদেশের অমলাপুরমের ২২ বছরের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং ২৫ বছরের মুম্বইয়ের চিরাগ শেট্টি জুটি। প্রথম গেমে লড়াই করেও ১৬-২১ ব্যবধানে হারেন তাঁরা। দ্বিতীয় গেম থেকে ম্যাচে প্রত্যাবর্তন করে ভারতীয় শাটলার জুটি। দ্বিতীয় গেমে সাত্বিক-চিরাগ জেতেন ২১-১৭ ব্যবধানে। যদিও তৃতীয় গেমে ফের কিছুটা চাপে পড়ে যায় এই জুটি। তবে ম্যাচের শেষে ২১-১৯ ব্যবধানে মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে ভারতের হয়ে সোনা নিশ্চিত করেন তাঁরা।

এই সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় ক্রীড়া মহল। দুই কৃতি শাটলারের জন্য ২০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি হিমন্ত বিশ্বশর্মা। ১৯৬২ সাল থেকে এই প্রতিযোগিতায় অংশ নিলেও বেশির ভাগ সময় ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় শাটলারদের।

আরও পড়ুন   শেষ বলে জয়-পরাজয়, ধোনিবাহিনীর হার


এই জয়ের ফলে প্রায় ৫৮ বছর পর এই টুর্নামেন্ট থেকে পদক ঘরে আনল ভারত। শেষবার ১৯৭১ সালে বাঙালি শাটলার জুটি দীপু ঘোষ ও রমেন ঘোষের হাত ধরে এই টুর্নামেন্ট থেকে রৌপ পদক ঘরে আনে ভারত। আর ১৯৫৬ সালে শেষ বারের জন্য এই টুর্নামেন্টের একক বিভাগে সোনা জিতেছিলেন দীনেশ খান্না। ফলে এই প্রথম ডাবলসে এই টুর্নামেন্ট থেকে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন সাত্বিক-চিরাগ জুটি।

About Post Author