Home » এক ধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

এক ধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

সময় কলকাতা ডেস্ক, ১ মেঃ মে মাসের শুরুতেই দারুণ সুখবর। দেশে এক ধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। এবার ১৭১ টাকা দাম কমল বাণিজ্যিক গ্যাসের। সোমবার থেকে হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭১ টাকা ৫০ পয়সা কমছে।


কলকাতায় সোমবার অর্থাৎ আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,১৩২ টাকা থেকে কমে দাঁড়াল ১৯৬০ টাকা ৫০ পয়সা। দিল্লিতে আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১৮৫৬ টাকা ৫০ পয়সা, চেন্নাইতে ২০২১ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮০ থেকে কমে ১৮০৮ টাকা হল। এর আগে গত এপ্রিল মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ৮৯ টাকা ৫০ পয়সা। যদিও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়ানো হয়েছিল মার্চ মাসে।

আরও পড়ুন   শেষ বলে জয়-পরাজয়, ধোনিবাহিনীর হার


তবে, গৃহস্থের সিলিন্ডারের দাম এখনই কমছে না বলেই সূত্রের খবর। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ১১২৯ টাকাই থাকছে কলকাতায়। এর আগে মার্চ মাসে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়েছিল সংস্থাগুলি। এরপর থেকে তা আর কমানো হয়নি।

About Post Author