Home » পেশাদার সক্রিয় সোশ্যাল মিডিয়ার টিম তৈরি সিপিএমের

পেশাদার সক্রিয় সোশ্যাল মিডিয়ার টিম তৈরি সিপিএমের

সময় কলকাতা ডেস্ক,২ মেঃ পঞ্চায়েত নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ঝাঁজ বাড়াতে চাইছে আলিমুদ্দিন। আর সেই লক্ষ্য সিপিএমের নেতৃত্বে সোশ্যাল মিডিয়ার প্রচারেও গেরুয়া শিবিরকে টেক্কা দিতে চাইছে। তাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মিটিং মিছিলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রচার তুঙ্গে তুলে নতুন প্রজন্মের কাছে পৌঁছতে চাইছেন বামেরা। সম্প্রতি নিউটাউনে সিপিএমের রাজ্য কমিটির উদ্যোগে ডিজিটাল সামিট অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের সব জেলা থেকে দু’শোর বেশি প্রতিনিধি যোগ দিয়েছিলেন সেই কর্মসূচিতে। সেখানেই আগামী দিনে ডিজিটাল মিডিয়ায় কিভাবে প্রচার হবে তার রূপরেখা ঠিক হয়।

এতদিন পর্যন্ত সিপিআইএমের সোশ্যাল মিডিয়া অনেকটাই পরিকল্পনাহীন আন অর্গানাইজড ভাবে সংগঠিত হচ্ছিল। দলের ছাত্র যুব সদস্যরা নিজেদের উদ্যোগে কাজটা করছিলেন। এবার বঙ্গ বিজেপি এবং শাসক দলের ধাঁচে পার্টির ডিজিটাল টিম তৈরি করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোট ও লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ডিজিটাল মাধ্যমকে সংগঠিতভাবে ও ব্যাপকভাবে কাজে লাগানোর কৌশল নিয়েছে অলিমুদ্দিন।

আরও পড়ুন   সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল গ্রুপ ডি মামলার শুনানি

সিপিএমের ডিজিটাল টিম বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি রাজ্যস্তর ও আঞ্চলিক স্তরের সমস্যা তুলে ধরবে। শুধু ফেসবুক লাইভই নয়, দলের নানা কর্মসূচি এখন থেকে পোস্ট করা হবে দলের সোশ্যাল সাইটে। দলের সব জেলা কমিটির ফেসবুক পেজ রয়েছে। যেখানে সোশ্যাল মিডিয়া টিম গঠন করা হয়েছে। দলের বিভিন্ন কর্মসূচিতেও যোগ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বানও জানানো হবে। বুথ স্তরে প্রচারের উপরেই আগে বেশি জোর দিয়ে এসেছে সিপিএম। কিন্তু এখন বুথস্তরে সোশ্যাল মিডিয়াতেও প্রচারে জোর দেওয়া হবে। পথে নেমে প্রচারে অনেক সময় বাধা আসার আশঙ্কা থাকে। সোশ্যাল মিডিয়ায় প্রচারে সেই সমস্যা নেই। পাশাপাশি বিজেপি ও তৃণমূলের সক্রিয় সোশ্যাল মিডিয়ায়কেও টক্কর দেওয়াই লক্ষ্য অলিমুদ্দিনের।

About Post Author