সময় কলকাতা ডেস্ক, ২ মেঃ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন টিএস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করেছে। সোমবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করবেন টিএস শিবজ্ঞানম। এর আগে গত ৩০ মার্চ তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হয়েছিল ৩০ মার্চ। এরপর ৩১ মার্চ থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন টিএস শিবজ্ঞানম।

গত ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করে। বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিলেন। এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। অবশেষে সোমবার প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হল তাঁকে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন বিচারপতি শিবজ্ঞানমকে। টুইটে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল’।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল গ্রুপ ডি মামলার শুনানি

বিচারপতি টিএস শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি পাশ করেন। মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে তাঁর নাম লেখান। এরপরই ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসাবে নিযুক্ত হন।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
পাটুলিতে শুট আউট, নিহত যুবক