Home » বিয়ে নয়, এবার বিচ্ছেদের ফটোশুট ! নেট দুনিয়ায় ভাইরাল টেলি অভিনেত্রী

বিয়ে নয়, এবার বিচ্ছেদের ফটোশুট ! নেট দুনিয়ায় ভাইরাল টেলি অভিনেত্রী

সময় কলকাতা ডেস্ক, ৩মে: পরনে লাল গাউন। তার সঙ্গে মানানসই মেকআপ। পায়ে আবার হিল জুতো। এক কথায় যাকে বলে একদম পারফেক্ট লুক। আর এই লুক বিশেষভাবে সৃষ্টি করা হয় ফটো শুটের জন্য। এতে আবার আলাদা কি?এ তো সাধারণ ব্যাপার। কিন্তু,না একদমই তা নয়। এই ফটো শুট কোন আনন্দ উৎসবের বা অনুষ্ঠানের জন্য না। এই ফটো শুটটি ছিলো বিবাহ বিচ্ছেদের  ফটোশ্যুট।

শুনতে অবাক লাগলো? হ্যাঁ অস্বাভাবিক লাগারই কথা। ঠিক এমনটাই ঘটিয়েছেন, দক্ষিণী অভিনেত্রী শালিনী। সম্প্রতি দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে এমনটাই কাণ্ড ঘটালেন তিনি।দীর্ঘদিনের টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে এসে সেই মুহূর্তই লেন্স বন্দী করলেন তিনি।

আরও পড়ুন  ‘অভিনয় থেকে বিদায় নয়,বিরতি নিচ্ছেন’: সব্যসাচী

২০২০ সালে শালীনির সঙ্গে বিয়ে হয় রিয়াজের। এমনকী  তাদের একটি কন্যা সন্তানও আছে। তার নাম রিয়া। প্রথমে কোনো রকম বিপত্তি ছিলো না স্বামী- স্ত্রীর মধ্যে। কিন্তু কিছু দিন যেতেই শুরু হয় অশান্তি। শালিনীর ওপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। আর এতে তিক্ত হয়ে ওই বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান শালিনী।  আর তারই ফলস্বরূপ তিনি ডিভোর্স পেপার সাইন করেন। তা সফল হতেই এমন ফটো শুট করেন শালিনী।

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী শালিনী ডিভোর্স ফটোশুটের কিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। আপলোড করার পর মুহূর্তের মধ্যেই তা ঝড়ের গতিতে। ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে হাতে রয়েছে ডিভোর্স লেখা একটি প্ল্যাকার্ড। আরেকটি ছবি তে তার স্বামীর সঙ্গে ছবিটি ছিঁড়ে ফেলছেন। তবে সবচেয়ে নজর কেড়েছে পানীয়ের বোতল হাতে শালিনীর একটি কোলাজ ছবি। যেখানে তাঁর হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড, আর তাতে লেখা, ‘I got 99 problems but a husband ain’t one’|

About Post Author