সময় কলকাতা ডেস্ক, ৪মে : অভিনেতা হিসেবে সফলতা লাভ করার পর এবার জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চলেছেন সানি দেওল পুত্র কর্ণ দেওল। খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কর্ণ। বিনোদন সংবাদ সূত্রে জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি হতে চলেছে এই বিবাহ পর্ব। ২০১৯ সালে অভিনয় জগতে পা রাখেন কর্ণ। নিজের বাবা অর্থাৎ সানি দেওল পরিচালিত ছবি ‘পল পল দিল কে পাস’ এর মাধ্যমেই সিলভার স্ক্রিনে মুক্তি পায় তাঁর অভিনয়। বিয়ে প্রসঙ্গে কথা উঠতেই সবার মধ্যে প্রশ্ন জেগেছে কে কর্ণের হবু স্ত্রী? বলিউড ইন্ডাস্ট্রিরই কেও?

সম্প্রতি এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কর্ণের হবু স্ত্রী বলিউড ইন্ডাস্ট্রি এর কেও নন। কয়েক মাস আগে কর্ণের এনগেজমেন্ট হয়। আর এই চলতি বছরের জুন মাসেই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের প্রস্তুতি প্রসঙ্গে কর্ণের এক ঘনিষ্ঠ মারফত জনা যায়,কর্ণ অনেক দিন ধরেই তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও বা হবু স্ত্রী সম্পর্কে সেরকম কোনো তথ্য কারও কাছে নেই।বর্তমানে তাঁরা এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের বিবাহবার্ষিকীর দিন তাঁদের এনগেজমেন্ট হয়। সেখানে দুই পরিবারেরই বিয়ে সম্পর্কে উত্তেজনা চোখে পড়ে। খুবই জাঁকজমক ভাবে পালিত হবে এই বিয়ে। বিবাহ অনুষ্ঠানে পরিবারের সবাই ও কর্ণের ঘনিষ্ঠ কিছু বন্ধুরা উপস্থিত থাকবে। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

গতবছর কর্ণের জন্মদিনে বাবা সানি দেওল একটি আবেগঘন পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। পোস্টে তিনি লেখেন, ‘একজন পরিচালক হিসাবে আমি তোমাকে তোমার সীমা থেকেও দূরে ঠেলে দিয়েছি। আর তোমাকে দিয়ে সব কিছু করিয়েছি।হিমালয়ের উচ্চ শৃঙ্গ থেকে লাফিয়ে পড়া থেকে শুরু করে, গ্রেড ৬ খরস্রোতা জলের স্রোতে সাঁতার কাটানো সব কিছু করিয়েছি। অনেকবার হোঁচট খেয়ে পড়েছ, তবুও কখনো ভেঙ্গে পড়নি, দ্বিতীয় কোনও চিন্তা ছাড়াই যা বলেছি তা করে গিয়েছ, শুধু আমাকে বিশ্বাস করো বলে’।
আরও পড়ুন ব্যোমকেশ দেবের সত্যবতী এবার স্বয়ং রুক্মিণী
তিনি আরো লেখেন,‘যখন এসব কাজ তোমাকে দিয়ে করাচ্ছিলাম, বাবা হিসেবে আমার হৃদয় হাত রেখে করিয়ে ছিলাম, তুমি শর্টকার্ট না নিয়েও সব সোজা পথে করে গিয়েছ। তুমি একদিন অনেক বড় জায়গায় যাবে’। সম্প্রতি জানা গিয়েছে, কর্ণের নতুন সিনেমা ‘অপনে ২’ আসবে খুব তাড়াতাড়ি।সঙ্গে অভিনয় করবেন ধর্মেন্দ্র, সানি দেওল ও ববি দেওল।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?