সানি রায়, সময় কলকাতা : নদীর পাশে চলছিল ওয়েব সিরিজের শুটিং। প্রশাসন জানতে পেরে বন্ধ করে দিল শুটিং। সরকারি ভাবে জানা গিয়েছে, ডুয়ার্সের মূর্তি নদীর তীরে ওয়েব সিরিজের শুটিং বন্ধ করে দেয় বনদপ্তর ও পুলিশ। এরকম চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে প্রশ্ন জেগেছে মানুষের। কিন্তু কেন এরকম প্রশাসনিক পদক্ষেপ? কী আপত্তিকর বিষয় ছিল শুটিং-এ? কি এমন ঘটেছিল যে পুলিশকে বন্ধ করে দিতে হল শুটিং?
ওয়েব সিরিজ মানেই নতুন কিছু। অনেক সময় ওয়েব সিরিজের নামে আপত্তিকর ও বিতর্কিত বিষয়ের একাধিক প্রশ্ন উঠেছে। এবারও মূর্তি নদীর পাশে বন্ধ হয়ে যাওয়া ওয়েব সিরিজের শুটিংয়ে কী ছিল যে শুটিং বন্ধ করে দিতে হল?
ডুয়ার্সের পাহাড়ি সৌন্দর্যের টানে অনেকেই মূর্তি নদীর তীরে ভিড় জমান। তবে এবার সেই মূর্তিনদীর ধারেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। তবে বিষয়টি যে একদমই আচমকা নয় তা পরে জানা গিয়েছে। আর ওয়েব সিরিজের কনটেন্ট নিয়েও কোন প্রশ্ন নয়। জানা গিয়েছে, ডুয়ার্সের নদীগুলিতে হাই অ্যালার্ট থাকা সত্ত্বেও অনুমতি ছাড়াই ঢুকে পড়ে ওয়েব সিরিজ নির্মাতা ও তাদের টিম। শুরু হয় শুটিং। স্বাভাবিকভাবেই প্রশাসনের টনক নড়ে। প্রশাসনের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও, একটি ওয়েব সিরিজের শুটিং বন্ধ করে দেওয়ার বিষয় সত্যতা মেনে নেওয়া হয়েছে । উচ্চ সতর্কতা জারি করা এলাকায় অনুমতি ছাড়াই শুটিং আর তারই খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শুটিং তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে আসা একটি শুটিং টিম সোমবার সকাল থেকেই মূর্তিনদীর ধারে দৃশ্যকে ক্যামেরা বন্দি করার কাজে ব্যস্ত ছিল। যদিও প্রশাসনের তরফে আগেই মাইকিং করে ঘোষণা করা হয়েছিল যে, ভারী বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলির জলস্তর যেকোনো মুহূর্তে বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। এর জেরে নদীর সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
প্রশাসনের এই সতর্কবার্তা অগ্রাহ্য করেই শুটিং চলছিল বলে অভিযোগ। খবরটি স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছাতেই তৎপরতা শুরু হয়। মেটেলি থানার পুলিশ এবং চালসা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর তাঁরা অবিলম্বে শুটিং বন্ধ করে দেন।
পুলিশ ও বনবিভাগের আধিকারিকরা শুটিং টিমের সদস্যদের সতর্ক করেন এবং নদীর ধারের বিপদ সম্পর্কে সচেতন করেন। এই ঘটনায় প্রশাসনের নির্দেশ অমান্য করার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে বিষয়টি যে স্বাভাবিক প্রশাসনিক তাৎপরতা তা বলাই বাহুল্য।।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর