Home » ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’

সময় কলকাতা ডেস্ক, ৬ মেঃ সিনেপ্রেমীদের জন্য সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে সইফ আলি খান ও ঋত্বিক রোশন অভিনীত ছবি ‘বিক্রম বেদা’। জানা গিয়েছে আগামী ১২ মে জিও সিনেমা মুক্তি পাবে ছবিটি। ২০২২-এর ২৯ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল ছবিটি। বক্স অফিসে ভালো ব্যবসাও করেছে এই ছবি। দর্শকদের ব্যাপক মন কেড়েছিল সইফ আলি খান ও ঋত্বিক রোশনের ‘বিক্রম বেদা’। এখন দেখার,ওটিটি প্ল্যাটফর্মে কতটা সাফল্য লাভ করে এই ছবি। সম্প্রতি বলিউডের বিগ বাজেট সিনেমার যে দীর্ঘকালীন খরা বক্স অফিসে চলছে, তা এই ছবির মাধ্যমেই অনেকটাই কেটে ছিল।

ছবিতে পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে অভিনয় করছেন সেফ আলি খান। হৃত্বিক রোশন রয়েছেন গ্যাংস্টার ভেদার ভূমিকায়। রোমাঞ্চকর, ঠাণ্ডা এবং প্রচুর অ্যাকশন-এ ভরা এই ছবি। ছবিটি প্রযোজনা করেছেন এস. শশীকান্ত এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। ছবিটিতে হৃতিক রোশন, সেফ আলি খান ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, রোহিত শরফ, যোগিতা বিহানি, শরীব হাশমি এবং সত্যদীপ মিশ্র।

আরও পড়ুন  কোলেস্টেরল থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক উপকারী তিল

তামিল ছবি ‘বিক্রম ভেদা’ রিলিজ করেছিল ২০১৭ সালে। পুষ্কর-গায়ত্রী পরিচালিত সেই ছবিটি বক্স অফিসেব্যাপক হিট করেছিল। ছবিতে বিক্রমের ভূমিকায় ছিলেন আর মাধবন। ভেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপথী। ভারতীয় লোককথার উপর ভিত্তি করেই লেখা ‘বিক্রম ভেদা’ কাহিনীটি। ‘বেতাল পঞ্চবিংশতী’র গল্পের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবি। প্রায় ১৯ বছর পর ফের একসঙ্গে হৃত্বিক রোশন ও সেফ আলি খানকে দেখা গিয়েছে। শেষবারের মতন তাঁরা দুজনে একসঙ্গে ‘না তুম জানো না হাম’ ছবিতে অভিনয় করেছিলেন।

About Post Author