Home » অনুষ্ঠান চলাকালীন হাত ধরে টানাটানি! ডান হাতে গুরুতর চোট পেলেন অরিজিৎ সিং

অনুষ্ঠান চলাকালীন হাত ধরে টানাটানি! ডান হাতে গুরুতর চোট পেলেন অরিজিৎ সিং

 সময় কলকাতা ডেস্ক, ৮ মে : বর্তমানে সমগ্র ভারতবর্ষ এবং বিশ্বের খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং।  তাঁর প্রতিটি গানই এতটাই জনপ্রিয় যে রোজ একবার প্লে-লিস্টে অরিজিতের গান থাকবেই। বিভিন্ন প্লেব্যাক তিনি করেছেন এবং সেগুলির যথেষ্ট জনপ্রিয় হয়েছে। শুধু প্লেব্যাকই নয়, তিনি গোটা বিশ্বজুড়ে লাইভ শোও করে থাকেন। আর এবার একটি লাইভ অনুষ্ঠান চলাকালীন অরিজিতের সঙ্গে ঘটল  বিপত্তি। অনুষ্ঠান চলাকালীন চরম বিপদের মুখে পড়তে হল তাঁকে। লাইভ শো চলাকালীনই বিপুল ক্ষতির সম্মুখীন হতে হল অরিজিৎ সিংকে।

সূত্র মারফত জানা গিয়েছে, শো চলাকালীন হেনস্থার সম্মুখীন হতে হয় অরিজিতকে। ডান হাতে গুরুতর আঘাতও পান অরিজিৎ। এই অনুষ্ঠান চলাকালীন মঞ্চের সামনে থাকা ভক্তরা অরিজিতের হাত ধরে টানাটানি করতে থাকে। অনুষ্ঠানটি ছিল ঔরঙ্গবাদে। আর এই ঘটনার জন্যই হাতে গুরুতর চোট পান তিনি।সামনে উপস্থিত থাকা এক ভক্ত তাঁর হাত ধরে জোরে টানাটানিও করে। এমন পরিস্থিতিতে অরিজিত তাঁর হাতটি সোজা করতে পারছিলেন না। রীতিমত তাঁর হাত কাঁপতে শুরু করে। তবুও মুখে কোন শব্দ না করে অরিজিৎ  ঠান্ডা মাথায় কথা বলতে থাকেন। তিনি বোঝান যে তাঁর হাতে চোট লেগেছে।

আরও পড়ুন    ফের জেল থেকে জ্যাকলিনকে চিঠি পাঠালেন সুকেশ! কী লিখলেন চিঠিতে?

এদিন মঞ্চ থেকে অরিজিৎ বলতে থাকেন, ‘আপনি যে এভাবে আমার হাত ধরে টানাটানি করলেনএতে তো আমি আঘাত পেয়েছি। এখন আমি এই হাত নাড়াতেও পারছি না। এই অবস্থায় যদি আমি গান গাইতে না পারি তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কিভাবে’? হাতে এ ধরনের গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও অরিজিৎ লাইভ শো চালিয়ে যেতে থাকেন। মঞ্চেই তাঁকে সাধারণ চিকিৎসা করা হয়। ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। এরপর অরিজিৎ সিং জানান,তিনি সমস্ত ভক্তদের ভালোবাসেন এবং তিনি এ অনুষ্ঠানটি চালিয়ে যাবেন। সমস্ত দর্শকদের সামনে এসেই তিনি গান করবেন।

About Post Author