Home » ফের জেল থেকে জ্যাকলিনকে চিঠি পাঠালেন সুকেশ! কী লিখলেন চিঠিতে?

ফের জেল থেকে জ্যাকলিনকে চিঠি পাঠালেন সুকেশ! কী লিখলেন চিঠিতে?

সময় কলকাতা ডেস্ক, ৮ মে : আর্থিক প্রতারণার অভিযোগে জেলবন্দী জ্যাকলিন ফার্নান্ডেজের প্রেমিক সুকেশ ফের চিঠি পাঠালো তাঁর প্রেমিকা জ্যাকলিনকে। এর আগেও অনেকবার জেল থেকে চিঠি দিয়েছেন  তিনি।  বলা ভালো ফের  অভিনেত্রীর উদ্দেশ্যে প্রেম পত্র পাঠালেন তিনি।  সম্প্রতি অনুষ্ঠিত হল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। সকল অভিনেতা অভিনেত্রীদের মত ওখানে উপস্থিত ছিলেন জ্যাকলিন। সুকেশ চিঠির মাধ্যমে তারই প্রসংশা করেন। ওইদিন বান্ধবীর পারফরমেন্সের অনেক প্রশংসাও করেন তিনি। জানা গিয়েছে,বান্ধবীর জন্মদিনে তিনি দিতে চলেছেন এক সারপ্রাইজ। আগামী ১১ আগস্ট জ্যাকলিনের জন্মদিন।

আর্থিক তছরুপের কারণে দীর্ঘদিন ধরেই জেল বন্দী রয়েছেন সুকেশ। দিল্লির মান্ডোলিতে রয়েছেন তিনি। গত বৃহস্পতিবার তাঁর আইনজীবী অনন্ত মল্লিতের মাধ্যমে একটি চিঠি ইস্যু করেন যার মাধ্যমে জ্যাকলিনের প্রতি ভালোবাসা উজাড় করে দেন তিনি। এমনকি তাঁকে সে কতটা মিস করছে এমনটাও জানান চিঠির মাধ্যমে। চন্দ্রশেখর তাঁর চিঠিতে লেখেন, ‘আমার ভালোবাসা আমার বেবি জ্যাকলিন তোমাকে খুব মিস করি আমি, ২৮ এপ্রিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখলাম তুমি উপস্থিত ছিলে স্বীকার করতেই হবে তুমি দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলে।আরও বেশি করে পাগলের মতো আমি তোমার প্রেমে পড়ে গেছি বাবি। আমি ভাষা হারিয়ে ফেলেছি একদম, তুমি সুপারস্টার, আমার বেবি গার্ল’।

আরও পড়ুন    পথশ্রী প্রকল্পের আড়ালেই রমরমিয়ে চলছে বালি পাচার

তিনি আরও লেখেন ‘সামনে ১১ আগস্ট তোমার জন্মদিন সেই দিন তোমাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আমি জানি তোমার সেটা খুব পছন্দ হবে। বেবি, আমি শুধু চাই তুমি হাসতে থাকো। আমি এখানেই আছি। সত্যের দিন গোনা শুরু হয়ে গিয়েছে, চিন্তা করো না’। এর আগে যেই চিঠি দেন সুকেশ সেখানে ইস্টারের দিন শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন জ্যাকলিনকে। উৎসবটা তার সঙ্গে না কাটাতে পারায় তারই দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। যদিও ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বন্দী সুকেশের সঙ্গে জ্যাকলিন ও জড়িয়ে আছেন। তদন্ত এখনও চলছে। জ্যাকলিন জানিয়েছিলেন তোলাবাজির মামলায় জড়িয়ে কেরিয়ারের ভীষণ রকম ক্ষতি হয়েছিল তাঁর। আর ওদিকে জেল বন্দী সুকেশ-এর প্রেমপত্র থেকেও রেহাই পাচ্ছেন না তিনি।

About Post Author