Home » গরমে অনেকক্ষণ ফ্রিজ চলছে ! অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি

গরমে অনেকক্ষণ ফ্রিজ চলছে ! অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি

সময় কলকাতা ডেস্ক, ৭ মে : তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। ঘরের বাইরে যখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই, তখন সেই গরম থেকে বাঁচতে মধ্যবিত্তদের সঙ্গী ফ্রিজের এক বোতল ঠান্ডা জল। গরমে ফ্রিজের ঠান্ডা জল ছাড়া এক মুহুর্তও থাকা যায় না। শুধু জল নয় বাড়ির বাড়তি খাবার ভালো রাখার জন্যও ফ্রিজের গুরুত্ব অপরিসীম। এই গরমে একবার যদি ফ্রিজ খারাপ হয়ে যায় তাহলে বোঝা যায় এই ফ্রিজের গুরুত্ব কতটা। কিন্তু, জানেন কী  ফ্রিজ একটানা চললে ফ্রিজের অনেক সমস্যা হতে পারে। বাড়িতে যদি ২৪ ঘন্টা ফ্রিজ চলে তাহলে কিছু জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে।

১)প্রথমেই যেই জিনিসটি মেনে চলতে হবে সেটি হল, সপ্তাহে একদিন হলেও গোটা ফ্রিজটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডিপ ফ্রিজের ভিতর যদি অনেক পরিমাণে বরফ জমে যায় তাহলে তাও পরিষ্কার করা দরকার। এতে ফ্রিজের মেয়াদ অনেকদিন বৃদ্ধি পায়।
২)অনেক সময় দেখা যায়  ফ্রিজের ভেতর অনেকে জিনিসপত্র রাখলে ভিতরে হাওয়া চলাচলের কোন নির্দিষ্ট জায়গা থাকে না। তাই জিনিসপত্র গুলিকে এমন ভাবে গুছিয়ে রাখতে হবে যাতে ফ্রিজের ভিতরে ঠিকভাবে হাওয়া চলাচল করতে পারে। ফ্রিজ গরম হবে না এবং ফ্রিজ ভালোও থাকবে।

আরও পড়ুন    কাটা তরমুজ ফ্রিজে রেখে খাচ্ছেন ? বিপদ ডেকে আনছেন না তো?

৩)আবার ফ্রিজকে একবারে খালি ও রাখা উচিত নয়। এতে বিদ্যুৎ খরচা বাড়ে। একবারে ফ্রিজ খালি রাখলেও ফ্রিজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফ্রিজের ভেতরে কিছু পরিমাণ খাবার জলের বোতল সবসময় রাখা উচিত।

৪)ফ্রিজের দরজা বারবার খোলাপোড়া করা উচিত নয়। সবসময় খেয়াল রাখতে হবে ফ্রিজের দরজা যেন ঠিক ভাবে বন্ধ থাকে।


৫)ফ্রিজের ভিতরে খাবার ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না বরং খাবার গুলিকে নির্দিষ্ট একটি কন্টেইনারে ঠিকভাবে সাজিয়ে রাখায় ফ্রিজ ভালো রাখার উপায়। এতে ফ্রিজ পরিষ্কার থাকে এবং ফ্রিজের মেয়াদ বৃদ্ধি পায়। যদি কোন সময় ফ্রিজ স্বাভাবিকের থেকে বেশি গরম হয়ে যায় সেইক্ষেত্রে ফ্রিজ কিছুক্ষণ বন্ধ রেখে আবার চালান।

About Post Author