সময় কলকাতা ডেস্ক, ৮ মেঃ বাঙালি অনুষ্ঠানের মুখশুদ্ধি হিসেবে পান না খেলে তৃপ্তি হয়না। তবে শুধু মুখশুদ্ধি নয়, পান খাবার হজম করাতেও ব্যাপক সাহায্য করে। কিন্তু জানেন কি ত্বক উজ্জ্বল করতে এবং ত্বক টানটান রাখতে পান পাতার অনেক ভুমিকা রয়েছে। ব্রণর কালো দাগ দূর করতেও পানের ভুমিকা রয়েছে। জেনে নেওয়া যাক শরীরের নানান সমস্যায় পানের ভুমিকা-

ব্রণর সমস্যা দূর করতে
পানপাতার রসে রয়েছে আ্যন্টি মাইক্রোবিয়াল গুন।যা ব্রণ বা ফুসকুড়ি কমাতে দারুণ কাজ করে।কয়েকটা পানপাতা থেঁতো করে রস বের করে নিয়ে তার মধ্যে হলুদ মিশিয়ে ব্রণর উপরে লাগিয়ে নিন।তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

ঘামের গন্ধ দূর করতে
গরমে পানপাতা ফোটানো জলে স্নান করলে শরীরে ঘামের গন্ধ খুব সহজেই দূর হবে।কেননা পান পাতায় রয়েছে আ্যন্টি ফাঙ্গাল,আ্যন্টি সেপটিক এবং আ্যন্টি মাইক্রোবিয়াল।ফলে শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বাড়তে পারবে না সহজেই।
আরও পড়ুন ফের জেল থেকে জ্যাকলিনকে চিঠি পাঠালেন সুকেশ! কী লিখলেন চিঠিতে?
চুলের স্বাস্থ্য রক্ষায়
মাথায় খুশকির সমস্যা হলে কাজে লাগাতে পারেন পান পাতার রস।এরজন্য ৭-৮ টি পানপাতা বেটে নিন।এরপর তাতে নারকেল তেল মিশিয়ে তা মাথায় ভালো করে ম্যাসাজ করে নিন।সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন পান পাতার রস চুলে ব্যাবহার করলেই খুশকির সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে।

ক্ষত সারাতে পান পাতার রস
শরীরে কোথাও কেটে গেলে ওষুধ হিসেবে পান পাতা থেঁতো করে সেই রস লাগাতে পারেন।ক্ষত জায়গায় পানপাতা দিয়ে ঢেকে তার উপর পরিষ্কার গজ দিয়ে ব্যান্ডেজ করে দেবেন।ক্ষত শুকিয়ে যাবে দ্রুত।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?