সময় কলকাতা ডেস্ক, ৯ মে : কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রার মাত্রা আবার বাড়ছে। ফের ঘুরিয়ে পড়ছে অস্বস্তিকর গরম। তাপপ্রবাহের পরিমাণ চল্লিশ ছুঁইছুঁই হতে পারে এমনটাই জানিয়েছে মৌসম ভবন। জানা গিয়েছে,মঙ্গলবার থেকেই পারদ চড়তে পারে, ৪০ ডিগ্রির উপরে। এই সময় সবথেকে সমস্যার বিষয় হল শরীরের জলের ঘাটতি হওয়া। আর এর ফলে মানব শরীরে নানান রকম সমস্যার বা অস্বস্তি সৃষ্টি হতে পারে। ডিহাইড্রেশন থেকে বাঁচতে আমাদের পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। কিন্তু, অনেকেই বারবার জল খেতে ভালোবাসেন না। তাই জল খাওয়ার পরিমাণ স্বাভাবিক থাকে না।

চিকিৎসকেরা জানিয়েছেন, এই গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে জলপান করতে হবে। জল সব সময় খেতে ভালো না লাগলেও এমন কোন জিনিস খেতে হবে যাতে জলের পরিমাণ বেশি আছে। সাধারণত আমরা বাইরে বেরোলে জল খাওয়ার পরিমাণ কমিয়ে দিই তাই ডিহাইড্রেশনের মতো সমস্যা সৃষ্টি হয়।আবার প্রচন্ড ঘামের ফলে শরীরে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কম হতে থাকে।তাই জল খেতে ভালো না লাগলেও এই আবহাওয়াতে শরীরকে সুস্থ রাখতে অবশ্যই আমাদের জল পান করতে হবে। একদমই জলের ঘাটতি হতে দিলে চলবে না। শরীরে জলের ঘাটতি হতে না দেওয়ার কিছু পদ্ধতি মেনে চললেই আর কোন সমস্যা হবেনা যেমন:-

১) এই আবহাওয়াতে বাড়ির বাইরে বেরোনোর সময় অবশ্যই জলের বোতল সঙ্গে নিয়ে যেতে হবে এবং শরীরে জলের পরিমাণ ঠিক রাখতে ফোনে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন এবং রিমাইন্ডার অনুযায়ী আপনি জল পান করুন।
২) সবসময় জল খেতে ভালো না লাগলে, লেবুর শরবত, ওআরএস ও ডাবের জলের মতো জিনিসও পান করতে পারেন।
৩) জল খেতে ইচ্ছা না করলেও বার বার জল খেতে হবে। অনেক সময় শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে থাকার ফলে আমাদের জল চেষ্টা পায়না। সেখানে মনে করে আমাদের জল খেতে হবে।
আরও পড়ুন শুরু হয়ে গেল ‘ম্যায় অটল হুঁ’ বায়োপিকের শুটিং

৪) ভালো না লাগলে তার মধ্যে লেবু, পুদিনা পাতা, বা তুলসী ফেলে রাখতে পারেন এতে স্বাদের একটু পরিবর্তন হয়।
৫) ডিহাইড্রেশন থেকে বাঁচতে যেসব শাকসবজি এবং ফলে জলের পরিমাণ বেশি সেই ধরনের শাকসবজি বা ফল বেশি করে খেতে হবে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু