Home » গ্রিন টি অধিক পান করছেন?বিপদ ডেকে আনছে না তো?

গ্রিন টি অধিক পান করছেন?বিপদ ডেকে আনছে না তো?

সময় কলকাতা ডেস্ক, ৯  মে :  ফিটনেস সচেতন মানুষের পানীয় লিস্টে এখন যোগ হয়েছে বিশেষ চা –  গ্রিন টি। ওজন কমাতে নাকি এই গ্রিন টি অত্যন্ত উপকারী।সকালে ঘুম থেকে উঠে হোক বা বিকালে চায়ের আড্ডায় অনেকেই এই  গ্রিন টি পান করেন। তবে অনেকের হয়তো জানা নেই, এই  গ্রিন টি মানুষের শরীরের অনেক ক্ষতি করতে পারে। হতে পারে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, তাই কোনও বিপদ হওয়ার আগেই সতর্ক হন এই চা পানের আগে।

কি কি ঝুঁকি আছে এই গ্রীন টি পান করলে ?

ডায়াবেটিস : যারা অতিরিক্ত গ্রিন টি পান করেন তাদের পাকস্থলীতে এক ধরনের অ্যাসিড উৎপন্ন হয় এই অ্যাসিড থেকে ডায়াবেটিস এর সম্ভবনা বেড়ে যায়।

মাথার যন্ত্রণা :  গ্রিন টি ক্যাফেইন এর পরিমাণ বেশি থাকে যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এমনকি মাইগ্রেনের মতন সমস্যা কে আরও  বাড়িয়ে তুলতে পারে।

ঘুমহীনতা  : এই চা এ উপস্থিত ক্যাফেইন ঘুমে ব্যাঘাত ঘটায়। এই চা পান করলে রাতে ঘুম আসে না ফলে শরীরে আরও  নতুন রোগের বাসা বাঁধে।

হরমোন জনিত সমস্যা  :  গ্রিন টি শরীরে মেলাটোনিন নামক হরমোনের ক্ষরণে বাধা সৃষ্টি করে, ফলে শরীরে হরমোনের ভারাম্যহীনতার সৃষ্টি হয়।

কোষ্ঠকাঠিন্য : যাদের কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা আছে, তাদেরকে শীঘ্রই এই চা পান করা বন্ধ করতে হবে কারণ  গ্রিন টি কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

প্রস্রাবের সমস্যা   : গ্রিন টি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে কিডনী এর সমস্যাও সৃষ্টি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দিনে মাত্র তিন থেকে চারবার এই  গ্রিন টি পান করা যেতে পারে। অন্যথায় এর বেশি হলেই উপরে উঠতে সমস্যা গুলি সৃষ্টি হতে পারে। যা মানব শরীরে বিভিন্ন রোগের আমন্ত্রণ জানায়।খালি পেটে এই  গ্রিন টি পান করা উচিত নয়। খালি পেটে এই চা খেলে পাকস্থলীতে অ্যাসিডের সৃষ্টি হয় যা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যার সৃষ্টি করতে পারে।

তবে গ্রীনটির কিছু উপকারিতাও আছে গ্রীনটি পরিমাণ মতন পান করলে এটি শরীরের মেদ কমাতে সাহায্য করে। একটি গবেষণায় জানা গিয়েছে, ৭০ ক্যালরির মতন ফ্যাট বার্ন করতে পারে  গ্রিন টি। এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমাতে এবং শরীরের রক্ত চলাচলের পরিমাণ ঠিক রাখতে এই গ্রিন টি খুবই উপযোগী। চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করত এই চা খুব উপকারী।

About Post Author