সময় কলকাতা ডেস্ক : দিল্লিকে হারিয়ে আইপিএলের ১৬ তম মরশুমে কার্যত শেষ চারে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল চেন্নাই সুপার কিংস। বুধবার চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস পূর্ণ কর্তৃত্ব নিয়ে দিল্লিকে হারাল ২৭ রানে। চেন্নাই দলের শেষ চারে যাওয়া আংশিক নিশ্চিত হওয়ার পাশাপাশি দিল্লির ললাট লিখন সম্পূর্ণ হয়ে গেল। এই হারের ফলে এবারের দশটি দলের মধ্যে দিল্লি প্রথম দল হিসেবে তাদের বিদায় নিশ্চিত করে ফেলল। টসে জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৭ রান করে চেন্নাই সুপার কিংস । চেন্নাই দলের হয়ে কেউই ব্যক্তিগত বড় রান পান নি। সর্বোচ্চ রান শিবম দুবের, তিনি করেন ২৫। ক্যাপ্টেন কুল শেষ পর্বে নেমে ৯ বলে ২০ রান করে বোঝান কেন তিনি গ্রেট।যে পিচে ব্যাট করতে ব্যাটাররা হিমশিম খেয়েছেন সেখানে থিতু হওয়ার আগে জোড়া ছক্কা হাঁকান এমএসডি । ক্রিকেট জীবনের প্রান্তসীমায় এসে ২০০ রানের স্ট্রাইক রেট রেখে আবার অবাক করছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি।

আরও পড়ুন : কেন বিসিসিআই প্রেসিডেন্ট পদ হারালেন সৌরভ?
পাল্টা উত্তর দিতে নেমে পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট খুইয়ে চাপে পড়ে যায় দিল্লি । অতঃপর দিল্লির মনীশ পান্ডে ও রাইলি রুশো টেস্ট ঘরানার ব্যাটিং করে দলের বিপদ আরও বাড়ান। শেষদিকে অক্ষর প্যাটেল চেষ্টা করেও দিল্লিকে রক্ষা করতে পারেন নি।শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারে নি।

আরও পড়ুন : ৮ দিনের ন্যাব হেফাজতে ইমরান খান
দুদলের মধ্যে শক্তির ফারাক বারবার এই ম্যাচে চোখে পড়েছে। চেন্নাই দলে প্রতিটি প্লেয়ার যেমন নিজেদের সেরা ফর্ম ছুঁতে চেষ্টা করছেন, দিল্লির অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ছাড়া বাকিরা নিজেদের সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না এবারের আইপিএলে। পৃথ্বী, মনীশরা খালি হতাশা জাগিয়েছেন, ওয়ার্ণার অতীতের ছায়াতে পরিণত হয়েছেন। স্বাভাবিকভাবেই ডাগ আউটে বসে হাত কামড়েছেন সৌরভ-পন্টিংরা।।
আরও পড়ুন : সূর্য কিরণে মুম্বাই এখন তিনে


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত