Home » ৮ দিনের ন্যাব হেফাজতে ইমরান খান

৮ দিনের ন্যাব হেফাজতে ইমরান খান

সময় কলকাতা ডেস্ক, ১০ মে ন্যাব হেফাজতে ইমরান খান। :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই- ইনসাফ প্রধান ইমরান খানকে আট দিনের জন্য দেশটির শীর্ষ দুর্নীতি দমন সংস্থা ন্যাব হেফাজতে পাঠানো হয়েছে। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতে একাধিক প্রশ্ন তোলে ,যেখানে আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরান হাজির হয়েছিলেন।ইমরান ও বেশ কিছু অভিযোগের কথা তুলে ধরেছেন । আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালতে আগামী ১৭ মে আবার ইমরান খানের শুনানি হবে ।সবমিলিয়ে ইমরান খানকে ঘিরে অস্থিরতা দেশে বিদেশে বহাল থাকলেও এখনই ইমরানের স্বস্তি নেই।

আরও পড়ুন : শুরু হয়ে গেল ‘ম্যায় অটল হুঁ’ বায়োপিকের শুটিং

আরও পড়ুন : দেউলিয়া পাকিস্তানের হাসপাতালে জীবনদায়ী ওষুধের আকাল

মঙ্গলবার ইসলামাবাদে নিয়মিত শুনানির সময় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ আদালতে বন্ধ দরজার পিছনে হাজির করার আগে আদালতের বাইরে গ্রেফতার তাঁকে রাতারাতি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন :প্রাণনাশের আশঙ্কায় পাকিস্তানের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন ইমরান খান

বিচারক এদিন শুনানির ফাঁকে সামান্য বিরতি দিলে ইমরান খান এদিন অভিযোগ করেন যে তাকে হেফাজতে নির্যাতন করা হয়েছিল এবং এমনকি তাকে ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হয়নি।দেশনেতা ও প্রাক্তন পাকিস্তান ক্রিকেট অধিনায়ক এও অভিযোগ করেছেন যে তাকে ইনজেকশন প্রয়োগ করে তাঁকে মৃত্যুর মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল।।

আরও পড়ুন : রণক্ষেত্র লাহোর! গ্রেফতারির মুখে ইমরান বললেন ‘লন্ডন পালাব না’

About Post Author