Home » ব্যোমকেশ দেবের সত্যবতী ও ‘দুর্গ রহস্য’ মুক্তির রহস্য ফাঁস

ব্যোমকেশ দেবের সত্যবতী ও ‘দুর্গ রহস্য’ মুক্তির রহস্য ফাঁস

সময় কলকাতা ডেস্ক, ১০ মে : বাংলা রহস্য উপন্যাসের  দুনিয়ায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের  ‘ দুর্গ রহস্য ‘ অন্যতম একটি মাইলস্টোন, একটি বিরাট নাম আর সাহিত্য-সংস্কৃতি প্ৰিয় বাঙালির ভালোবাসা সঙ্গে জড়িয়ে আছে ‘দুর্গ রহস্য’। জোর কদমে শুটিং চলছে দেব অভিনীত ব্যোমকেশ বক্সীর রহস্য গল্প অবলম্বনে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’।নববর্ষে ফার্স্ট লুক পোস্টার প্রকাশের দিন দশেকের মধ্যে রবীন্দ্রজয়ন্তীর দিন উঠে এল ব্যোমকেশ, অজিত ও সত্যবতীর নব রসায়ন। আর সেই সঙ্গে ছবি মুক্তির দিনও ঘোষণা করলেন স্বয়ং দেব ।দেব জানিয়েছেন সব ঠিক থাকলে চলতি বছরে ১১ আগস্ট মুক্তি পেতে পারে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য ‘।

 

চর্চা ছিল অজিতের ভূমিকায় দেখা যেতে পারে অম্বরীশ ভট্টাচার্য্যকে। আর সেই খবরেই এবার সীলমোহর দিলেন দেব। রবীন্দ্র জয়ন্তীতে, সিনেমা সেট থেকে ছবি শেয়ার করেন তিনি। সেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে অম্বরীশকেই। আর এই ছবির সঙ্গে দেব লিখেছেন, রবীন্দ্র জয়ন্তীর পূণ্য তিথিতে ব্যোমকেশের সঙ্গে অজিতের একটি ঝলক, সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ১১ ই আগস্ট মুক্তি পাবে আপনাদের প্রতীক্ষিত ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। প্রেক্ষাগৃহে আপনাদের সঙ্গে দেখা হবে।’ কিন্তু  রহস্য ছিল অন্যত্র। প্রশ্নও উঠছিল। সেই রহস্য ফাঁস করলেন দেব। প্রশ্ন তবুও থেকেই যাচ্ছে।


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সেই ছবিটি। ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে দেব কে, এবং অজিতের চরিত্রে অম্বরীশকে। এর আগেই প্রকাশ পেয়েছিল সত্যবতীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। আর নেতিবাচক একটি চরিত্রে দেখা যাবে সত্যমকে। কিন্তু ব্যক্তিগত জীবনের  সঙ্গিনী কেন সত্যবতী?সিনেমাটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্মসের যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে।
এর আগে সত্যবতীর চরিত্র নিয়ে রুক্মিণী কে প্রশ্ন করা হয় তাঁর চরিত্র নিয়ে, সেইখানে তিনি বলেন, ” আমি এখনও পর্যন্ত যতজন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে সবচেয়ে সিরিয়াসভাবে কাজ করেছি বোধহয় দেবের সঙ্গেই। অন্যদের সঙ্গে শুটিং করার সময় যেমন হাসি ঠাট্টা, খুনসুটি আড্ডা হয়ে থাকে তেমন দেবের সাথে কাজ করলে হয় না, আমরা অফ ক্যামেরাতেও চরিত্রের মধ্যেই থাকি মনে হয়।আসলে আমার দেব কে ভয় লাগে , না জানি কখন বকাঝকা করবে । আমরা সেটে আসি ব্যক্তিগত সম্পর্ককে বাড়িতে রেখে। এই সিনেমা শুটিং আগে একদিন ওয়ার্কশপ হয় সেইখানে আমি এই ছবি সম্পর্কে খুঁটিনাটি জানার সুযোগ পাই দেবের কাছে। আমরা এর আগে অনেক সময় একসঙ্গে কাটালেও তবে ক্যামেরার পিছনে আমাদের সম্পর্ক, ক্যামেরার সামনে আমাদের অভিনয়ের ক্ষেত্রে সাহায্য করেনি কখনও। ক্যামেরার পেছনের দেব- রুক্মিণী সম্পর্ক আর ক্যামেরার সামনের সম্পর্ক আকাশ জমিন তফাৎ। দেব আর আমি সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তিত্ব হয়েই কাজ করি।’

রুক্সিণী কি বলছেন তা দিয়ে তো আর সব প্রশ্নের সমাধান হয় নি। নেটিজেন মহলে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে। চাঁদের পাহাড়ের মত ক্লাসিক উপন্যাসে মুখ্য চরিত্রে সফল ভাবে দেব উৎরে গেলেও দুর্গ রহস্যকে এবং ব্যোমকেশ বক্সীর চরিত্রকে কতটা সফল ভাবে রূপায়ণ তিনি করতে পারবেন এই আলোচনা বিস্তর চলছে। এই আলোচনায় সত্যবতী ও রুক্সিণী প্রসঙ্গ নতুন মাত্রা যোগ করেছে। ঠিক তিনমাস বাদে মুক্তি পাওয়ার ঢের আগে জোরচর্চায় বিরসা দাশগুপ্তের ‘ দুর্গ রহস্য ও ব্যোমকেশ। ‘।।

আরও দেখুন :মাসিক চক্রের প্রথম রক্ত দেখে যৌন সঙ্গমের ভুল সন্দেহ, নির্যাতনে কিশোরীর মৃত্যু

About Post Author