সময় কলকাতা ডেস্ক,১১মে: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে জেরা থেকে ফের অব্যাহতি চেয়ে কলকাতা হাই কোর্টের দরজায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এই মামলা বিচারাধীন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই বৃহস্পতিবার অভিষেক নতুন করে আবেদন জানান। মামলার শুনানি হতে পারে শুক্রবার।

কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তা হাই কোর্টের গোচরে এলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তলের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
আরও পড়ুন কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সিট গঠন করল কলকাতা হাইকোর্ট

সেই নির্দেশমতো কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি স্থানান্তরিত হয়। বিচারপতি শুনানিতে প্রশ্ন তোলেন, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা করতে অসুবিধা কোথায়? তদন্তকারী সংস্থা যাকে মনে করবে, জেরা করতেই পারে, মন্তব্য করেন বিচারপতি। বৃহস্পতিবার তাঁর এজলাসেই অভিষেক নতুন করে আবেদন জানান, তাঁকে জেরা থেকে অব্যাহতি দেওয়া হোক। সম্ভবত শুক্রবার মামলাটি শুনানি।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম