Home » ধারাবাহিকের পর এবার রাজনৈতিক অন্দরমহলের কথা বলবে দিতিপ্রিয়া

ধারাবাহিকের পর এবার রাজনৈতিক অন্দরমহলের কথা বলবে দিতিপ্রিয়া

সময় কলকাতা ডেস্ক ১১ মে : দিতিপ্রিয়া রায়, ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী। ছোটো পর্দা থেকে অভিনয় জগতে পা, তারপর বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ সবেতেই সফল অভিনেত্রী হিসেবে মর্যাদা পেয়েছেন তিনি। জি বাংলা খ্যাত ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’ তে অভিনয় করার পর তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। যদিও এরপর তাঁকে আর নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি।এরপরেই দিতিপ্রিয়া অভিনয় শুরু করেন বড়পর্দাতে। সম্প্রতি তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘ডাকঘর’ যা খুবই জনপ্রিয় হয়েছে। গত ফেব্রুয়ারিতে স্ট্রিমিং শুরু হয় সিরিজটির, যা এখনও পর্যন্ত অনেক দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ওয়েব সিরিজের সাফল্যের পর আবার দিতিপ্রিয়াকে দেখা যাবে একটি নতুন ওয়েব সিরিজ ‘রাজনীতি’-তে। এই ওয়েব সিরিজটি হতে চলেছে একটি রাজনৈতিক থ্রিলারের উপর কেন্দ্র করে।এখানে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে।এই সিরিজে দিতিপ্রিয়াকে দেখা যাবে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কন্যা হিসাবে।

বাড়ির ভেতরের রাজনীতি এবং বাইরের রাজনীতি মিশিয়ে কোনটি সবথেকে বেশি কঠিন এই গল্প নিয়েই গড়ে উঠতে চলেছে তাঁর আগামী এই ওয়েব সিরিজটি। রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনযাপনের উপর কেন্দ্র করেই এই ওয়েব সিরিজটি হতে চলেছে। এই ওয়েব সিরিজে দেখা যাবে একটি তরুণীর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তরুণীটি তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে  এবং তার জীবনে আসে এক নতুন টুইস্ট। সে সবকিছু নতুন করে চিনতে শুরু করে, এক পুনর্জীবন পায়। এই সিরিজে একদম অন্য চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া কে।

আরও পড়ুন   জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

দিতিপ্রিয়ার এই চরিত্র আগে কোনদিন দর্শক দেখেননি, সম্পূর্ণ এক নতুন রূপ ও অভিনয় ভঙ্গিমাতে তাঁকে দেখা যাবে।জানা গিয়েছে, এই সিরিজটির শুটিং প্রায় শেষের পথে এখন শুধু পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।এই সম্পূর্ণ নতুন ধরনের অভিনয় এবং চরিত্রের সম্পর্কে দিতিপ্রিয়া বলেছেন, ‘ ছোটবেলায় একটা গল্পের বই পড়েছিলাম,  দুর্ঘটনার পর স্মৃতি হারিয়ে ফেলার একটি বিষয় ছিল, অভিনয়ের সময় আমি সেটিই মনে করে এখানে কাজে লাগাতে পেরেছি। এছাড়াও সুদীপ্ত চক্রবর্তীদের ওয়ার্কশপের প্রথমে আমি অনেকবার স্ক্রিপট রিডিং করেছি যেটা আমাকে এই ধরনের চরিত্রে অভিনয় করতে খুবই সাহায্য করেছে।তাছাড়াও এই সিনেমার পরিচালক সৌরভ দা আমাকে খুবই সাহায্য করেছে।

About Post Author