সময় কলকাতা ডেস্ক, ১২ মে : প্রায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে কলকাতা আসছেন সলমন খান। এবার সেই খবরই নিশ্চিত হল। আগামী ১৩ মে সলমন খান আসছেন তিলোত্তমা তে। দীর্ঘ ১৩ বছর পর ‘ভাইজান’ কলকাতায় আসবেন। ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কলকাতা এসেই সবার আগে যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন।

সলমন খান তাঁর দাবাং- ট্যুর নিয়ে রীতিমত ব্যস্ত। আর এই ট্যুরের উদ্যোগেই তিনি ১৩ মে এসে পৌঁছাবেন কলকাতাতে। কলকাতায় এসে প্রথমেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এখান থেকে ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠান করবেন। এরপর এদিন সন্ধে ৬ টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা আছে। এই নিয়ে ইতিমধ্যেই সলমন ভক্তদের মধ্যে আনন্দের উচ্ছাসের তুঙ্গে। বাংলার মাটিতে সলমন ভাইজান এক নতুন ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে। একের পর এক নানান নাচ গানের অনুষ্ঠানের অপেক্ষায় সলমন অনুরাগীরা।
এই আনন্দ আয়োজনের মাঝেও বিতর্কের শেষ নেই সলমনের জীবনে।
আরও পড়ুন শীঘ্রই মেরামতির কাজ শুরু হতে চলেছে হাওড়া ব্রিজে

কিছুদিন আগে ভাইজানকে পাঠানো এক হুমকি ইমেলের অভিযোগে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ এবং লুকআউট সার্কুলার জারি করেছে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিটি হরিয়ানার এক মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। যিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন। অভিযুক্ত ব্যক্তিটি মার্চ মাসে গ্যাংস্টার গোল্ডিব্রারের নামে অভিনেতা কে হুমকি ইমেল পাঠান বলে অভিযোগ। এই সব বিতর্কের মাঝে সালমান এক শো তে উপস্থিত থেকে বলেছিলেন, ‘ আমার জীবন এখন ঝুঁকিপূর্ণ, রাস্তায় একা সাইকেল চালিয়ে যাওয়াটাও আমার জন্য বিপদজনক। তাঁর থেকেও বড় কথা আমি যখন রাস্তায় জ্যাম এ থাকি তখন কোন নিরাপত্তা নিয়ে যাওয়া সম্ভব নয়।কারণ আমার নিরাপত্তা অন্যের অসুবিধার সৃষ্টি করে। তাই আমাকে খুব সাবধানে ও সতর্কতার সঙ্গে থাকতে হবে ‘।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে