Home » দণ্ডি কাণ্ডের ঘটনায় সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস

দণ্ডি কাণ্ডের ঘটনায় সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস

সময় কলকাতা ডেস্ক, ১১ মেঃ  বেশ কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার অপরাধের শাস্তিস্বরূপ ৩ মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ উঠেছিল বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে। শাস্তির মুখেও পড়তে হয়েছিল তাঁকে। এমনকী বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার এবং ভাইস চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে বিজেপি বিক্ষোভও শুরু করেছিল। এমনকী রাজ্যপালের সঙ্গে দেখাও করেছিলেন বিজেপির একটি প্রতিনিধি দল। এবার দণ্ডি  কাণ্ডের এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

উল্লেখ্য,বালুরঘাট মোড় থেকে কাঁঠালপাড়া। প্রায় এক কিলোমিটারের কিছু বেশি রাস্তা। সেই রাস্তায় দণ্ডি কেটে গত মাসে বিজেপিতে যোগদানকারীরা তৃণমূলে ফেরেন। বিজেপিতে যোগদান করার শাস্তিস্বরূপ সারা শহর দণ্ডিকাটতে হয় ৩ আদিবাসী মহিলাকে। বালুরঘাট বিজেপি অফিসের সামনে থেকে তৃণমূল জেলা কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে যোগদান করার ছাড়পত্র পান তিন-চারজন আদিবাসী মহিলা। ভর সন্ধ্যায় রাস্তাতে এই ধরনের ঘটনায় রীতিমতো স্তম্ভিত বালুরঘাটবাসী। এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। দক্ষিণ দিনাজপুরের তপনের বিধায়ক বুধরাই টুডুর উপস্থিতিতে বিজেপির জেলা মহিলা মোর্চার উপস্থিতিতে গোফানগর অঞ্চলের প্রায় ২০০ জন মহিলা এবং তাঁদের পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিতে যোগদানকারী চার আদিবাসী মহিলাকে বালুরঘাট নিয়ে যাওয়া হয়। সেখানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল মহিলা মোর্চার জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁদের। তবে অভিযোগ, বালুরঘাট কোর্ট মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত দণ্ডি কাটিয়ে আবার তৃণমূলে যোগ দেওয়ানো হয় তাঁদের।

মুহূর্তের মধ্যে চার আদিবাসী মহিলার দণ্ডি কাটার সেই ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। শুক্রবার রাতে সেই দণ্ডি কাটার ভিডিও টুইট করে সমালোচনার ঝড় তোলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন   ‘দেবী চৌধুরানি’ ছবিতে বদল ঘটল অভিনেতার ! ইন্দ্রনীলের জায়গায় দেখা যাবে অর্জুনকে

এই পরিস্থিতিতে,  বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তনকারী মহিলাদের বাড়ি পৌঁছন তপনের বিধায়ক বুধরাই টুডু। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তবে, খুব তাৎপর্যপূর্ণভাবে,  ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তনকারী মহিলা বাড়িতে নেই। বিজেপির অভিযোগ, তাদের ধমকানো হয়েছে। যদিও বিষয়টি এখানেই থেমে থাকেনি। পরবর্তীতে, তপনের বিজেপির বিধায়ক বুধরাই টুডুর নেতৃত্বে বালুরঘাট জেলা পুলিশ কার্যালয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সম্পূর্ণ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শাসকদলের নেতৃত্ব।

About Post Author