Home » বানিয়ে ফেলুন অতি সুস্বাদু নিরামিষ ছানার কালিয়া

বানিয়ে ফেলুন অতি সুস্বাদু নিরামিষ ছানার কালিয়া

সময় কলকাতা ডেস্ক, ১১ মে : বাঙালিরা সারা সপ্তাহে সাধারণত ২দিন বা ১ দিন নিরামিষ খান। আর সেই দিনই যত খাওয়া নিয়ে বিরক্তি সবার।সবসময়  একরকম  নিরামিষ খাবার খেতে কারোরই ভালো লাগে না। সেই এক নিরামিষ তরকারি, ডাল, ভাত ও কিছু ভাজা একঘেঁয়ে হয়ে গেছে। তবে নিরামিষ পাতে যদি একটু কালিয়া হয় তাহলে কেমন হয় ? কালিয়া! তাও আবার মাছ ছাড়া?  হ্যাঁ,  ঠিক শুনছেন নিরামিষ কালিয়া। আর এই কালিয়া তৈরি হবে ছানা দিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যা যে কোন দিন  বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে একবার  খেয়ে দেখতেই পারেন। খুবই সুস্বাদু এই পদটি। আজ আমরা শিখব কি করে বাড়িতে সহজে বানাবেন এই নিরামিষ ছানার কালিয়া।

উপকরণ

ছানার কালিয়া তৈরি করতে এর মূল উপকরণ হল ছানা।  তাই এই ক্ষেত্রে লাগবে ফ্রেশ ছানা ৬০০ গ্রাম।  সর্ষের তেল ২ চামচ,  তিন চামচ সর্ষে বাটা,  হলুদ গুঁড়ো আধ চামচ, কাঁচা লঙ্কা বাটা ঝাল কত দেবেন সেই অনুসারে,  গন্ধরাজ লেবুর রস,  স্বাদ মত নুন ও চিনি। ৬ টি কলা পাতা,  পাতুরি করতে কলাপাতা লাগবেই তাই কলাপাতা গুলিকে ছোটো ছোটো করে কেটে রাখবেন।

প্রণালী

ছানার কালিয়া তৈরির জন্য  বাড়িতে তৈরি ছানা বা বাজার থেকে কিনে আনা ছানা ব্যবহার করতে পারেন। বাড়িতে করতে হলে দুধ কাটিয়ে জল ঝরিয়ে নিয়ে সেটিকে ছানা করে নিতে হবে। সেই ছানার মধ্যে সর্ষের তেল,  হলুদ গুঁড়ো,  কাঁচা লঙ্কা বাটা,  নুন এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিন। অন্তত এক থেকে দেড় ঘণ্টা ওটাকে রেখে দিন। এরপর এই মিশ্রণটি মধ্যে এক চামচ মত সর্ষে বাটা,  সর্ষের তেল ও সামান্য চিনি দিয়ে দিন আর অল্প গন্দরাজ লেবুর রস মিশিয়ে দিন। এটাকে মাখিয়ে আরও আধ ঘন্টা রাখুন, যাতে সবকিছু এর মধ্যে একসাথে ভালো করে মিশে যায়।

আরও পড়ুন   মোহনবাগানকে বিদায় জানালেন তারকা ডিফেন্ডার

আধ ঘন্টা হয়ে গেলে ছানাকে  ছোটো ছোটো করে কেটে সেগুলি আগে থেকে কেটে রাখা কলাপাতার মধ্যে পুরে দিয়ে সেটিকে সুতো দিয়ে বেঁধে নিন বা টুথপিক দিয়েও আটকে দিতে পারেন। এবার ভাপে বসান কলাপাতা মোড়ানো পাতুরি গুলিকে, যতক্ষণ না কলাপতায় মোড়ানো ছানাগুলি ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এগুলোকে ভাপে রাখুন।ঠিকঠাকভাবে ভাপা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিন এবং একটু ঠান্ডা হলেই সেগুলি গরম ভাতের সাথে পরিবেশন করুন।

About Post Author