অর্কজ্যোতি ব্যানার্জী ও তনুজ জৈন, সময় কলকাতা : আমের প্রতি আমজনতার ভালোবাসা যেমন সর্বজনবিদিত তেমনই আমের জন্য মালদা বিশ্বব্যাপী প্রসিদ্ধ। কত স্বাদের,কত রকমের আম- ই না পাওয়া যায় মালদা জেলা জুড়ে।এই ফল মালদা থেকে রাজ্যে, সারা দেশে এমনকী বিদেশেও রপ্তানি করা হয়। সেই মালদায় গত সপ্তাহে এক বৈঠকে মালদার আম ও আম শিল্পের ভবিষ্যত নিয়ে নিজের মস্তিষ্কপ্রসূত চিন্তাভাবনার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আম ও আমজাত খাদ্যকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিচারের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।আমের মিষ্টির কথা মাথায় ছিল মুখ্যমন্ত্রীর।আর এই ভাবনাকে ফলপ্রসূ করতে নেমে পড়ল মালদার মিষ্টি ব্যবসায়ী সমিতি ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ।মালদার আম দিয়ে তৈরি হরেক রকমের মিষ্টি এবার মিলবে বাজারে।

আরও পড়ুন : মমতা বিরোধী শিবিরে ফের বড়সড় ভাঙন মালদায়
মালদায় গত ৪ ঠা মে প্রশাসনিক বৈঠকে এসে আম নিয়ে শিল্প ভাবনার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম দিয়ে তৈরি মিষ্টি ও দইয়ের কথাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর উৎসাহেই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও জেলা মিষ্টি ব্যবসায়ী সমিতি আম থেকে বিভিন্ন মিষ্টি তৈরি করার উদ্যোগ নিয়ে ফেলল। বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আম শিল্প নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের ডাকা এই বৈঠকে উপস্থিত ছিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও জেলা মিষ্টি ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।
আরও পড়ুন : বানিয়ে ফেলুন আম দিয়ে সর্ষে ভেটকি
এবারের বৈঠক কার্যত পরিণত হয় আম- বৈঠকে।আম বৈঠকে আমের স্বাদ মেশানো সন্দেশ, রসকদম্ব, চমচম-সহ প্রায় ১২ রকমের মিষ্টি পেশ করেন মালদার মিষ্টান্ন ব্যবসায়ীরা। তবে এই মিষ্টান্নগুলি পরীক্ষামূলকভাবে প্রস্তুত করা হয়েছে। তাই এখনই এই আমজাত মিষ্টির স্বাদ থেকে বঞ্চিতই থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। মিষ্টি ব্যবসায়ীদের স্বল্প দিনে নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলাশাসক নীতিন সিংহানিয়া। পাশাপাশি জেলাশাসক জানান, হালুইকরদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও।

আরও পড়ুন :ভয়াবহ বিষ্ফোরণে কেঁপে উঠল অমৃতসর
জানা গিয়েছে, সাত দিন ব্যাপী কর্মশালার ব্যবস্থা করা হবে। এমনকি সেখানে উপস্থিত থাকবেন খাদ্য বিশেষজ্ঞরাও। মালদহ টাউন স্টেশন-সহ বিভিন্ন জায়গায় কিয়স্ক বানানোর পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। সেখানে আমজাত বিভিন্ন খাবার রাখার উদ্যোগ নেওয়া হবে। এমনকি আমজাত দ্রব্য দিয়ে মেলার কথাও চিন্তা ভাবনা করছে স্থানীয় প্রশাসন। সবমিলিয়ে আমের মরশুম আসতে না আসতেই আম নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে মালদায়। আমের ওপর বিরাট ভাবে নির্ভরশীল মালদার অর্থনীতিতে মুখ্যমন্ত্রীর প্রস্তাব ও তার রূপায়ণ আগামী দিনে আরও বড় আকারে অর্থনীতিতে প্রভাব ফেলতে চলেছে, মনে করছেন আম- ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতার প্রায় সকলেই।।
আরও পড়ুন :দীর্ঘ দিন পর আবার পর্দায় শ্রাবন্তী-ঋত্বিক জুটি! কোন রহস্য ছবিতে দেখা যাবে তাদের ?


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা