সময় কলকাতা ডেস্ক,১১ মে : ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসর। ৫ দিনের ব্যবধানে ফের কাঁপল স্বর্ণমন্দির সংলগ্ন এলাকা। বুধবার মধ্যরাতে নতুন করে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে মন্দিরের আশপাশের এলাকা। এই নিয়ে গত সাত দিনে তিনবার বিস্ফোরণ ঘটল স্বর্ণমন্দিরের কাছে। যদিও হতাহতের খবর নেই। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। এদিকে স্বর্ণমন্দির চত্বরে একাধিক বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্বর্ণমন্দির চত্বর।
আরও পড়ুন দিল্লির বিদায় নিশ্চিত করে শেষ চারের দিকে চেন্নাই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বেশ কিছু লিফলেট এবং বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে ৫ অভিযুক্তকে।

উল্লেখ্য, গত ৬ মে স্বর্ণমন্দিরের কাছে হেরিটেজ সরণিতে প্রথমবার বিস্ফোরণ হয়েছিল। দু’দিন পর ওই এলাকাতেই আবারও বিস্ফোরণের প্রবল শব্দ পাওয়া গিয়েছিল। এরপর বুধবার মধ্যরাতে বিস্ফোরণ ঘটে। ধৃতদের জের করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মন্দির চত্বরে অশান্তি সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের।


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!