স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,১২ মেঃ শেষের দিকে যত এগিয়ে চলেছে আইপিএল, শেষ চারে পৌঁছানোর লড়াই তত হয়ে উঠছে জমজমাট। শুক্রবার সন্ধ্যেয় মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াই পয়েন্ট টেবিলে এক নম্বর ও চার নম্বরের মধ্যে। ১১টি ম্যাচ খেলে আটটিতে জিতে প্লে অফে যাওয়ার লক্ষ্যে একধাপ এগিয়ে থাকা গুজরাটকেও মুম্বাই যে বেগ দেওয়ার ক্ষমতা রাখে তা বলাই বাহুল্য। ১১ টি ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থাকা মুম্বাই শেষ কয়েকটি ম্যাচে নিজেদের অবস্থানকে আরও মজবুত করে তুলেছে।
আরও পড়ুন যশস্বীর তান্ডব,দ্ৰুততম অর্ধশতরানের রেকর্ড

এদিন জিতলে শেষ চারে যাওয়ার দাবি তারা আরো জোরালো করে তুলবে। এর মূল কারণ বলে জোফ্রা আর্চারের অন্তর্ভুক্তি, ফর্ম ফিরে পাওয়া সূর্য কুমার যাদবের মিডল অর্ডারে ঝড় তোলা। তবে সারা মরশুম ধরেই মুম্বাইকে যেমন নিশ্চয়তা দিচ্ছেন ঈশান কিষান, ক্যামেরুন গ্রীন এবং পীযুষ চাওলা তেমনই অধিনায়ক রোহিত শর্মার অস্বাভাবিক খারাপ সময় ভাবাচ্ছে মুম্বাইকে। শেষ ৫ ম্যাচে রোহিতের সংগ্রহ সর্বসাকুল্যে মাত্র ১২ রান । এছাড়াও অভিজ্ঞ পীযুষ ছাড়া ভালো স্পিনারের অভাব ভোগাচ্ছে মুম্বাইকে। যেখানে আফগান জুটি রশিদ- নুরের সৌজন্যে স্পিন বিভাগে গুজরাট অন্য দলগুলিকে টেক্কা দিচ্ছে কারণ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাতে হরেক রকমের অস্ত্র রয়েছে।
আরও পড়ুন বিবাদের ঘেরাটোপে সি গেমস

সামির পেস বোলিং, মোহিত শর্মার স্লোয়ার, শুভমান গিল – ঋদ্ধিমান সাহার মত ফর্মে থাকা ওপেনার, মিলারের মত ব্যাটার – সব ধরণের তাস তার হাতে রয়েছে। শেষে রয়েছেন স্বয়ং হার্দিক ,তাই হার্দিকের গুজরাট এগিয়ে থেকেই যথারীতি এদিন শুরু করবে।তবুও বিশেষজ্ঞরা মনে করছেন,সূর্য – নেহাল -তিলক – গ্রীনদের সঙ্গে গুজরাটের বৈচিত্র্যময় বোলিং বিভাগের ডুয়েলে যে জিতবে ম্যাচ এদিন তারই। গুজরাট জিতলেই প্রথম দল হিসেবে তারা কোয়ালিফাই করবে শেষ চারে।।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত