Home » মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু কালাকাঁদ

মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু কালাকাঁদ

সময় কলকাতা ডেস্ক, ১৪ মে : বাঙালির যেকোন উৎসবে মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। আর বাঙালির বারো মাসে তেরো পার্বন লেগেই রয়েছে। মিষ্টির মধ্যে অত্যন্ত জনপ্রিয় মিষ্টি হল কালাকাঁদ। যাদের পছন্দ রসবিহীন শুকনো সন্দেশ তাঁদের ভালবাসার প্রথম সারিতে থাকে কালাকাঁদ। যেকোন ব্রত বা উপবাসের সময় মানুষ সাধারণত পেঁয়াজ, রসুন,মাংসের মত খাবার থেকে বিরত থাকে। তাই উপবাসের সময় সুস্বাদু কিছু হাতে মেলে তা মন্দ হয় না। শুধু ব্রতের সময় নয় অন্য যেকোন সময় এই কালাকাঁদ হাতে পেলে মন্দ হয় না। বাড়িতে বসে তৈরী হয়ে যাবে দোকানের মতো নরম কালাকাঁদ সন্দেশ। তাও আবার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে বানানো যায় এই মিষ্টি।  তাই দোকানে না গিয়ে এবার বাড়িতে বানিয়ে ফেলুন কালাকাঁদ-


উপকরণ: 
জল ঝরানো ছানা : ২৫০ গ্রাম
দুধ গুঁড়ো : ২ কাপ
এলাচ গুঁড়ো : হাফ চামচ
চিনি : ৩ কাপ
টাটকা ক্রিম: হাফ কাপ
জাফরান : ১ টেবিল চামচ
পেস্তা : ১ টেবিল চামচ
ঘি : এক চামচ

আরও পড়ুন   আদালতের নির্দেশে জেলার চাকরি হারাদের পাশে তৃণমূল


প্রণালী :
কালাকাঁদ তৈরির জন্য প্রথমে একটি পাত্রে পনির ও দুধ গুঁড়ো মিশিয়ে নিন। ভালো করে মিশ্রণটি নাড়ুন। ১৫ মিনিট মাঝারি ফ্লেমে নাড়ুন যতক্ষণ না মিশ্রণটি ভালো করে ঘন হচ্ছে। এরপর টাটকা ক্রিম যোগ করুন। ভালো করে মেশান। এবার মিশ্রণটিতে চিনি দিয়ে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে এলে অল্প ঘি ও এলাচ গুঁড়ো দিয়ে মিশ্রণটিতে ভালো করে নাড়ুন। ঠান্ডা হলে সন্দেশের আকারে কেটে তাতে জাফরান ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

About Post Author