সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চলতি মাসেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী ২৭ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠক হতে পারে বিরোধী নেতাদের সঙ্গেও। যদিও নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করতেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা তো একটা পয়সাও দেয় না। তার উপর আবার বলছে, টাকা দিলেই নাকি সব খেয়ে নেবে! আমরা মনে হয় সবই খেয়ে নিয়েছি। বাংলায় এতসব কাজ কী এমনি এমনি হয়েছে? রাস্তাঘাট-সহ পরিকাঠামো উন্নয়নে বাংলার স্থান এক নম্বরে। রাস্তা নির্মাণ এবং আবাস যোজনার ক্ষেত্রেও কেন্দ্র বাংলাকে এক নম্বরে রেখেছে।’ আগামী ২৭ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠকে বাংলার প্রাপ্য টাকা নিয়ে সরব হবেন বাংলার মুখ্যমন্ত্রী। তার আগেই তোপ দাগলেন বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে।
আরও পড়ুন ১০০ কোটির গণ্ডি পার ‘দ্য কেরালা স্টোরি’র

নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি দিল্লি সফরেই বিরোধী নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের সম্ভাব্য একটি মেগা বৈঠক আগামী ১৮ মে পাটনায় হওয়ার কথা। সেটা পিছিয়ে নীতি আয়োগের বৈঠকের সময় দিল্লিতে করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ সেক্ষেত্রে অধিকাংশ বিরোধী মুখ্যমন্ত্রীকেই পাওয়া যাবে। সূত্রের খবর, ২৭ মে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি দিল্লি সফরে বিরোধী নেতানেত্রীদের সঙ্গেঅ বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ মে বিরোধীদের একটি মেগা বৈঠক পাটনায় হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক নীতি আয়োগের বৈঠক দিল্লিতে করা হতে পারে বলেই জানা গিয়েছে। কেননা সেসময় দিল্লিতে বহু বিরোধী মুখ্যমন্ত্রীরাই উপস্থিত থাকবেন।


More Stories
সব সরকার এক,আমাদের লোকেরা রাষ্ট্র বা সংবিধান বোঝে না : ক্ষুব্ধ বিজেপি সাংসদ
সরকার বদলালে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না : অভিষেক
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের