সময় কলকাতা ডেস্ক, ১৪ মে : ইস্টবেঙ্গল ক্লাবে যেন শনিবার ছিল চাঁদের হাট। অসাধারন পারফরম্যান্স করে অনুরাগীদের মন জয় করে নিলেন ভাইজান অর্থাৎ সলমন খান। এদিন নাচে গানে মেতে উঠেছিল গোটা ইস্টবেঙ্গল ক্লাব। ১৩ বছর পরে কলকাতাতে এসে তিনি আবারও প্রমাণ করে দিলেন ভাইজান একই আছেন, কোন বদল ঘটেনি তাঁর স্বভাবে। নাচে গানে এদিন সবাইকে উপস্থিত সমস্ত অনুরাগী ও ভক্তদের মাতিয়ে রাখলেন তিনি।

শনিবার ইস্টবেঙ্গলের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেছিলেন সলমন খান। ভাইজান ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জ্যাকলিন, পূজা হেগড়ে, সোনাক্ষী সিনহা এবং গানও গাইলেন গুরু রান্ধাওয়া। আর এই পারফরম্যান্স কে ঘিরে যেন অন্য মহল তৈরি হয়েছিল ইস্টবেঙ্গল তাবু জুড়ে। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। সলমনকে এদিন উত্তরীয় পরিয়ে সংবর্ধনাও জানান তাঁরা। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যপদ দেওয়া হল সলমনকে। সঙ্গে একটি জার্সিও তুলে দেওয়া হয় তাঁকে। এদিন কলকাতার প্রতি তাঁর ভালোবাসা বুঝিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিম কাবাব!

প্রায় ১৩ বছর পর কলকাতা এসে এত ভালোবাসা পেয়ে আপ্লূত সলমন। তিনি কলকাতায় আবারও আসতে চান বলেই জানান। অনুষ্ঠানের দিন বিকেলে তিনি পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে,তাঁর সঙ্গে দেখা করার জন্য। সেখানে ভাইজান মমতার সঙ্গে প্রায় আধ ঘন্টা দেখা করেন। মমতা ব্যানার্জি সলমনের হাতে নানান উপহারও তুলে দেন। তার মধ্যে ছিল বাংলার মিষ্টি। এদিন হরিশচন্দ্র স্ট্রীটে সলমনের গাড়ি পৌছানো র সময় ভক্তদের ভিড় ছিল দেখার মত। আকাশি ডেনিম এবং ফ্যাকাশে রংয়ের হাফ শার্ট পড়ে তিনি পৌঁছে যান দিদির বাড়িতে। সেখানে দিদি তাঁকে পরবর্তী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানায়। সলমন সেই উৎসবে উপস্থিত থাকার অঙ্গীকার জানায়।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!