Home » মুখের ভিতরে দগদগে ঘা? আজই সারিয়ে তুলুন ঘরোয়া উপায়ে

মুখের ভিতরে দগদগে ঘা? আজই সারিয়ে তুলুন ঘরোয়া উপায়ে

সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : মুখের ঘা এই সমস্যা আমাদের প্রায়শই লেগেই থাকে। এই ঘা অত্যন্ত কষ্টদায়ক। এই ধরণের মুখের ভিতরে ঘা হলে সাধারণত ঝাল বা নোনতা জাতীয় খাবার খাওয়া যায় না। এই রোগে বহু মানুষ আক্রান্ত হয়ে থাকেন। মাড়ি, দাঁত, জিভ বা গালের ভিতরে সাধারণত এই ধরণের সংক্রমণ হয়। বর্তমানে বহু মানুষ এই রোগে আক্রান্ত। আর যাঁদের এই সমস্যা রয়েছে তাঁরাই জানেন সমস্যাটি কতটা যন্ত্রনাদায়ক।

তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সচেতন হওয়া দরকার। এই ঘা যদি অনেকদিন দীর্ঘস্থায়ী হয় তাহলে তা চিন্তার বিষয়। যাঁদের এই রোগ হয় তাঁদের মুখের ভিতরে খুব জ্বালা করে। খেতে অসুবিধা হয়। জায়গাটা কিছুটা ফুলে যেতে পারে। খেলেই জ্বালা করে, ব্যথা করে। শরীরে ভিটামিনের অভাব থাকলে, ভাল করে দাঁত না মাজলে বা মাড়ি পরিষ্কার না করলে সেখান থেকে এই ধরনের ঘা হয়। তাই বিশেষজ্ঞদের মতে এই সমস্যা নিয়ে বিশেষভাবে সচেতন হওয়া উচিত। যদিও ঘরোয়া কিছু উপায়ে আপনি মুখের ভিতরে দগদগে ঘা সারিয়ে ফেলতে পারেন।

আরও পড়ুন   ফেসিয়াল করার আগে এই ৫ টি নিয়ম মেনে চলুন!


মধু : এতে প্রচুর পরিমানে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান বর্তমান।এটি সাধারণত মুখের ঘায়ের ব্যথা, জ্বালাভাব ইত্যাদি কমাতে দারুণভাবে কার্যকরী। দিনে ৩ থেকে ৪ বার ঘায়ের স্থানে মধু লাগান। এতে খুব সহজে ঘায়ের সমস্যা থেকে মুক্তি পাবেন।
ডায়েটে ভিটামিন সি রাখুন : আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় খাবার রাখুন। লেবুর জল, কমলালেবু, মুসাম্বি, কিউই ইত্যাদিতে প্রচুর পরিমান ভিটামিন সি পাওয়া যায়। তাই এই জাতীয় খাবার খান। আর তার সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করুন। এতে মুখে আলসারের সমস্যা নির্মূল হয়ে যাবে।


নুন-জল : দিনে অন্তত একবার নুন-জল দিয়ে কুলকুচি করুন। যদিও তা ২ বার হলে অনেক তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। নুন জল গার্গেল বা কুলকুচি করলে মুখের মধ্যে থাকা সমস্ত জীবাণু ধ্বংস করে দেয়। এতে ব্যথা কমে যায়। পাশাপাশি দ্রুত ঘা শুকোতে সহায়তা করে।
হলুদ: মুখের আলসার থেকে মুক্তি পেতে গেলে হলুদের ব্যবহার করুন।কাঁচা হলুদ বেঁটে আপনি সরাসরি ক্ষতের উপর লাগাতে পারেন। হলুদ ক্ষত সরিয়ে তুলতে সাহায্য করে। প্রথমদিকে অল্প জ্বালা অনুভূত হলেও আসতে আসতে তা নিরাময় হয়ে যায়।

About Post Author