Home » কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ১৫ মেঃ স্বস্তির খবর! বিদায় নিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’।  যদিও সুপার সাইক্লোন ‘মোকা’-র কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়েনি। কিন্তু,বাংলাদেশ এবং মায়ানমারে এর ব্যাপক প্রভাব পড়েছে বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর,বুধবার থেকেই বঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৪০-৫০ কিমি বইবে ঝোড়ো হাওয়াও।

এদিকে, শনিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারই মধ্যে কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন   গুগলের নয়া চমক! কম দামে অবাক করা ফিচার নিয়ে এল গুগল পিক্সেল ট্যাবলেট

আজ সকাল থেকেই কলকাতার আকাশ ঝলমলে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৮৫ শতাংশ। পূর্বাভাস বলছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,মুর্শিদাবাদ, নদিয়ায়। এদিকে,বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে।

About Post Author