Home » টক দইয়ের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্বক বিপদ

টক দইয়ের সঙ্গে ভুলেও এই খাবারগুলি খাবেন না, হতে পারে মারাত্বক বিপদ

সময় কলকাতা ডেস্ক, ১৭ মে : দই এমন একটি দুগ্ধজাত খাবার যা সুস্খুথ থাকার জন্য খুবই  উপকারী। দই  পেট ও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই দই এর আরও নানান গুনাগুন আছে।  দুপুরে খাবার পর শেষ পাতে দই খেতে অনেকই ভালোবাসেন। কেও টকদই পছন্দ করেন,কেও আবার মিষ্টি দই। এর মধ্যে টক দইয়ের উপকারিতা সব থেকে বেশি। আবার দই এর সঙ্গে যদি কিছু ফলের টুকরো মিশিয়ে খাওয়া হয় তাহলে সেটি আরও উপকারী। কিন্তু, জানেন কি এমন কিছু খাবার আছে যেগুলি দইয়ের  সঙ্গে বা দই খাওয়ার পরে একদম খাওয়া উচিত নয়। এতে শরীরে বিভিন্ন রোগ হতে পারে। এমনকী হতে পারে মারাত্মক বিপদও।


আম ও দই
আম ও দই কখন একসাথে খাওয়া উচিত নয়। আম হল একটি মৌসুমী ফল, গ্রীষ্মকালে এর অনেক উপকারিতা থাকলেও আম শরীরে তাপ উৎপন্ন করে আর অপরদিকে দই শরীরকে ঠান্ডা করে তাই এই দুটিকে একসাথে খেলে শরীরের তাপমাত্রার ভারসাম্যহীনতা হয়। একটি শরীরের টক্সিন উৎপাদন করে যার ফলে ঘা ফুসকুড়ি এবং ব্রণের মতন সমস্যা দেখা দেয়।
দই ও দুধ
দই নিজে একটি দুগ্ধজাত খাবার হলেও এটি কখনোই দুধের সাথে খাওয়া উচিত নয়, এটি একসাথে খেলে অম্বল গ্যাস এবং এলার্জির মতন অনেক সমস্যার সৃষ্টি হয় আবার বমিও হতে পারে। কারণ দই সহজে হজম হলেও দুধ হজম হয় না তাই দুটি একসঙ্গে খাওয়া উচিত নয়।


দই ও পেঁয়াজ
অনেকজন রায়তা খেতে ভালোবাসেন সেখানে দেখা যায় দইয়ের মধ্যে শসা এবং পিঁয়াজও দেওয়া হয় কিন্তু দই ও পেঁয়াজ কখনো একসঙ্গে খাওয়া উচিত নয়। কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি শরীরকে গরম করতে পারে আর দই ঠিক তার উল্টো। এর ফলে বদহজম হয়। তাই রায়তা এর সঙ্গে পিয়াঁজ এর বদলে শসা খান।
দই ও তেল জাতীয় খাবার
দইয়ের সঙ্গে কখনো তেল জাতীয় খাবার বা ঘি ও মাখন একদমই খাওয়া উচিত নয় কারণ এতে আপনার পাচন ক্রিয়া খুব ধীরগতিতে হয়। ফলে সারাদিন অলসতা এবং অস্বস্তি ভোগ করতে হয়।

আরও পড়ুন   হরমোনের ভারসাম্য থেকে শুরু করে ক্যানসার দমন, একাধিক রোগ সারিয়ে তুলবে লিচু


দই ও মাছ
অনেক সময় আমরা দইয়ের সাথে মাছ বা মাংস রান্নার আগে ম্যারিনেট করে রাখি। এবং সেটি রান্না করি। এক্ষেত্রে কোনো সমস্যা না থাকলেও মাছ মাংস জাতীয় কোন খাবার খাওয়ার পর দই খাওয়া উচিত নয়। কারণ মাছ বা মাংসের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই সেগুলি খুব ভারী খাদ্য, আর দই খুব হালকা যা পরে একসাথে খেলে শরীরে বিভিন্ন সমস্যা এবং বদহজম হতে পারে।

About Post Author