সময় কলকাতা ডেস্ক, ১৭ মে : আজকাল অধিকাংশ মানুষের মাইগ্রেনের সমস্যা বর্তমান। এর প্রধান কারণই হল অনিয়মিত ঘুম, মানসিক চাপ, নিয়ম মেনে না খাওয়া। এছাড়াও শরীরে জলের মাত্রা কমে গেলে মাইগ্রেনের সমস্যা বৃদ্ধি পায়। তাই এই ব্যথা এড়িয়ে চলতে গেলে প্রচুর পরিমাণে জল পান করা উচিত। সারা বিশ্বে কোটি কোটি মানুষ এই ব্যথার স্বীকার। মূলত এই মাইগ্রেনের ব্যথা মাথার একপাশ জুড়ে শুরু হয়। এই ব্যথার কষ্ট তাঁরাই একমাত্র বুঝতে পারেন যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে। কখনও কখনও হরমোনের পরিবর্তনের কারণে এই ব্যথা হতে পারে। যন্ত্রণার তীব্রতা যদি মাত্রা ছাড়িয়ে যায়, তখন অনেকেই ওষুধের সাহায্য নেন। কিন্তু, কখনও কখনও ওষুধেও এই ব্যথা সাড়ে না। দৈনন্দিন জীবনযাপনের উপর নজর রাখলে এই ব্যথাকে সহজেই উপশম করা যায়।

যে যে খাবার গুলি এড়িয়ে চলা উচিত :
সাধারণত শরীরে জলের পরিমাণ কমে গেলে এই ব্যথা বৃদ্ধি পায়। এক্ষেত্রে প্রচুর পরিমাণে জলপান করতে হবে। সবসময় হাইড্রেড থাকতে হবে। ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। এতে মাইগ্রেনের ব্যথা বৃদ্ধি পায়। এছাড়াও চা- কফি জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। যা এই ব্যথাকে বাড়িয়ে তোলে। তাই মাইগ্রেনের রোগীদের এসব এড়িয়ে চলতে হবে। এই সমস্যা থাকলে মদ্যপান কড়া একদমই চলবে না। অন্যদিকে, মাইগ্রেনের রোগীদের ডিম, টমেটো, সাইট্রাস ফল, কিশমিশ, টমেটো, ডুমুর, আনারস, কলা, চিংড়ি, কাঁকড়া, রেড মিট, মাছের ডিম খাওয়া চলবে না। এছাড়াও মিষ্টি দই, সোয়া মিল্ক বা সোয়ার তৈরি অন্যান্য পণ্য, পনির, কনডেন্সড মিল্ক এগুলি থেকে বিরত থাকা উচিত। নাহলে যন্ত্রনা আরও বাড়তে পারে।
আরও পড়ুন এগরার বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আর্জি, হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী

মাইগ্রেনের যন্ত্রনায় যে যে খাবার গুলি ডায়েটে রাখবেন :
ডিহাইড্রেশন মাইগ্রেনের অন্যতম কারণ। তাই এই ক্ষেত্রে জল,লেবুর রস,বিভিন্ন ফলের রস তরল জাতীয় পানীয় পান করা উচিত। অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার,ম্যাগনেশিয়াম যুক্ত খাবার মাইগ্রেনের রোগীদের জন্য খুব উপকারী। রোজ খাবার পাতে প্রচুর পরিমাণে শাক সবজি রাখুন। গোটা মাছ এবং মুরগির মাংস খেতে পারেন। এছাড়াও বাদামে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা মানসিক এবং স্নায়ুর চাপ কমাতে সাহায্য করে থাকে।

এছাড়াও এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা মাথা ব্যথা সারিয়ে তুলতে সাহায্য করে।ওটস, ডালিয়া, কুইনোয়া, ডাল ইত্যাদি অবশ্যই খাবেন। ড্রাই নাট -এর মধ্যে রয়েছে আমন্ড, ওয়ালনাট, পামকিন সিড এছাড়াও অনেক কিছু যা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সম্পন্ন। এগুলি আপনার ব্যথাকে নিরাময় করতে দ্রুত সহায়তা করে।


More Stories
ডুয়ার্সে সফল আয়ুষ্মান ভারত প্রকল্প
এনআরএসে রহস্যময় মৃত্যু নার্সের
জীবন বাঁচাতে এসে জলের দেখা নেই, ভোগান্তি ধূপগুড়ি হাসপাতালে