Home » লালশাক কেন উপকারী জেনে নিন

লালশাক কেন উপকারী জেনে নিন

সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : উপকারী লালশাক অনেকের প্রিয় শাকের মধ্যে একটি। লালশাক উপকারী তা সবাই বলেন, অনেকেই ছোটবেলা থেকেই তেমনটাই জেনে আসছেন, কিন্তু উপকারিতা নির্দিষ্ট ভাবে জানা নেই অনেকেরই।।এই লালশাকের অন্যান্য শাকের থেকেও অনেক বেশি উপকারিতা আছে যা জানলে আপনি একটু অবাকই হবেন।

লালশাকের গুণাগুণ গুলি শরীরের নানান রোগ উপশমে কাজে লাগে। এটি খেতেও যেমন সুস্বাদু তেমন কাজেও সর্বেসর্বা। এই লালশাকে আছে, ক্যালসিয়াম, প্রোটিন, শর্করা, স্নেহপদার্থ।অ্যান্টিঅক্সিডেন্ট, নানান ভিটামিন – ভিটামিন এ, ভিটামিন বি২, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যারোটিন, আয়রন ও অন্যান্য খনিজ পদার্থ।

উপকারিতা
দৃষ্টিশক্তি ভালো রাখে
লালশাকের প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখের জন্য খুবই উপকারী তাছাড়াও এতে ভিটামিন সি ও থাকে যেটি রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে। যারা গ্লুকোমিয়া ভুগছেন তারা নিয়মিত লাল শাক খেতে পারেন।
রক্ত শূন্যতা
মা ঠাকুমাদের কাছ থেকে এমনিতেই শোনা যায়, লালশাক খেলে শরীরের রক্ত হয়, আসলে সত্যিই তাই, লালশাক মানুষের শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে। কারণ এই শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই শাক শরীরের লোহিত কণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে।
চুলের সমস্যা
প্রত্যেক মেয়েদের বর্তমানে চুল পড়ার সমস্যা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাদের এই ধরনের চুল পড়া সমস্যা আছে তারা লালশাক বেটে রস করে সেটির মধ্যে অল্প একটু নুন মিশিয়ে খেতে পারেন এতে চুল মজবুত হয় ও চুল ওঠার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ডায়াবেটিস
যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এই লালশাক খেতে পারেন। এই শাক রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।
হাড় ও দাঁত শক্ত রাখতে
যেহেতু এই শাকের মধ্যে ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকে তাই এটি মানুষের শরীরে হাড় এবং দাঁত কে মজবুত রাখতে খুবই সহায়ক ।
ওজন কমাতে সহায়ক
যারা স্থুলতা এবং ওজন বেশি সমস্যায় ভোগেন এই লালশাক খেতে পারেন কারণ এতে ক্যালরির পরিমাণ খুবই কম থাকে। তাই এটি ওজন বৃদ্ধি হতে দেয় না উল্টে ওজন হ্রাস করতে এটি খুবই সহায়ক।
কোষ্ঠকাঠিন্য
যারা কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যায় ভোগেন তারা এই শাক খেতে পারেন। এই শাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার জাতীয় পদার্থ থাকে যেগুলি খাবার হজম করতে খুবই সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য জনিত রোগ থেকে রেহাই পাওয়া যায়।

সবমিলিয়ে লালশাকের উপকারিতার সীমা পরিসীমা নেই।

About Post Author