Home » ফের মুক্তি পেল অনির্বাণের গলায় ছবির গান,সঙ্গে গলা মেলালেন দেবরাজ ভট্টাচার্য্য

ফের মুক্তি পেল অনির্বাণের গলায় ছবির গান,সঙ্গে গলা মেলালেন দেবরাজ ভট্টাচার্য্য

সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : অভিনয় থেকে শুরু করে গান লেখা, সুর করা, গায়ক এবং পরিচালক সবেতেই পারদর্শী অনির্বাণের জুড়ি মেলা ভার । সম্প্রতি অনির্বাণ ভট্টাচার্যের নিজের পরিচালিত ছবি বল্লভপুরের রূপকথাতে একটি গান  স্বয়ং গিয়েছিলেন। অনির্বাণের গলায় সেই গান যার কলি কলি ছিল ‘সাজো সাজাও’,  জনপ্রিয়তা পেয়েছিল বিস্তর ।আবার তাঁর পরবর্তী অভিনীত ছবিতেও গান গাইলেন আর অনির্বাণের  সঙ্গে গলা মেলালেন দেবরাজ ভট্টাচার্য্য। শুধু গানটি গেয়েছেন তাই নয়, গানটি লিখেওছেন অনির্বাণ নিজেই। খুব তাড়াতাড়ি আসতে চলেছে ‘আবার বিবাহ অভিযান’ সেখানেই তিনি গানটি গেয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায়।

এই চলতি মাসের ২৫ তারিখেই মুক্তি পাবে ‘আবার বিবাহ অভিযান’। এর আগের বিবাহ অভিযান ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচার্যকে। আর এইবার আরও একবার নতুন করে তাঁদের দেখা মিলবে এই ছবিটিতে।সঙ্গে নায়িকা হিসাবে থাকছেন নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার। তাঁরাও আগের ছবিতে অভিনয় করেছেন। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টাইটেল ট্র্যাক।

এই ছবিতে সম্পূর্ণ সঙ্গীত পরিচালনা করেছেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। অনেক গানই মুক্তি পেয়েছে এই সিনেমার। সবথেকে ভালোলাগার যেই বিষয়টি হল এই ছবির গানগুলিতে সমস্ত মজার মজার বিষয়গুলিকে টুকরো টুকরো করে দেখানো হয়েছে।

এই ছবিটি পরিচালনা করছেন সৌমিক হালদার। এই সিনেমাটি থাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছে নিজেদের স্ত্রীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা কিছুদিনের জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে।কিন্তু, সেখানেই হয় বিপত্তি।বিদেশের মাটিতেই তিন পুরুষকে পড়তে হয় ঝামেলায়।বাড়িতে স্ত্রী থাকা সত্বেও তাদের বাঁধা পড়তে হয় বিদেশিনীর সঙ্গে। সব মিশিয়ে এক হাস্য কৌতুক সিনেমা হতে চলেছে এটি।

আগামী ২৫মে, জামাই ষষ্ঠীর আবহে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। নানান মজার ঘটনা, এবং ভিজুয়্যাল এর মাধ্যমে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটি অনেকটাই সাফল্য অর্জন করবে এমনটাই আশাবাদী পরিচালক থেকে সাধারণ মানুষ।

About Post Author