সময় কলকাতা ডেস্ক, ১৮ মে : ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্ক, অতঃপর একের পর এক ট্রোল, কটাক্ষের শিকার রিয়া চক্রবর্তী। বারংবার সুশান্ত সিংয়ের আত্মহননের ইস্যু ঘিরে খবরের শিরোনামে উঠে আসে প্রয়াত নায়কের বান্ধবী তথা ঘনিষ্ঠ রিয়া চক্রবর্তীর নাম। নিরন্তর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তিরস্কার এবং গঞ্জনা-লাঞ্ছনা ধেয়ে আসে রিয়া চক্রবর্তীর দিকে। সম্প্রতি রিয়াকে তাঁর ভাইয়ের সঙ্গে একটি জিম থেকে বাইরে বেরোতে দেখা যায়। আর সেখানেই ক্যামেরাবন্দি করা হয় তাঁকে।এই সময়ও ছাড় মেলে নি তাঁর।

অভিনেত্রী রিয়া যখন গাড়িতে উঠছেন তখনই তাঁকে কিছু সাংবাদিক ক্যামেরাবন্দি করে। ক্যামেরার উদ্দেশ্যে তিনি পোজও দেন ও হাত ও নাড়েন।আর তারপরেই তাঁকে নিয়ে ট্রোল করা শুরু হয়। একজন পাপারাৎজির ইনস্টাগ্রাম প্রোফাইলে সেদিনের একটি ভিডিও প্রকাশ করা হয়।সেখানে দেখা যাচ্ছে, একটি কালো ক্রপ টপ এবং শর্টস পড়ে আছেন অভিনেত্রী রিয়া । তাঁর ভাই সৌভিককে তাঁর সঙ্গে জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে যেতে দেখা যাচ্ছে। গাড়িতে ওঠার আগে সাধারণের উদ্দেশ্যে হাতও নাড়ান তিনি। আর এই ক্লিপটি দেখার পর থেকেই নেটিজেনরা একের পর এক কদর্য ভাষায় কমেন্ট করতে থাকতেন তাঁর উদ্দেশ্যে। সেখানে একজন মন্তব্য করেন, ‘সুশান্তের টাকা মেরে এসব করতে লজ্জা করেনা!’ আরেকজন লেখেন, ‘ওর মুখটাই শয়তানের মত’ আবার একজন লিখেছেন, ‘ড্রাগস্ সরবরাহকারীর আবার কীসের সম্মান’। রিয়া চক্রবর্তী কয়েক দিন ধরে সংবাদে শিরোনামে আছেন।কারণ এমটিভি রোডিজ ১৯ এর গ্যাং লিডার প্রিন্স নারুলা এবং গৌতম গুলাটি তাঁর সঙ্গে শুটিং করতে অস্বীকার করছেন অনলাইন ট্রোলিং, অপমানের ভয়ে।

২০২০ সালের সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় অভিনেত্রীর জেল হলেও পরবর্তীতে তিনি জামিন পান এবং রোডিজ ১৯ এ অংশগ্রহণের মাধ্যমে আবার টেলিভিশন জগতে ফিরে আসেন।এখানে গ্যাং লিডার এর একজন হিসাবে তাঁকে দেখা যাবে।ইতিমধ্যে, এই নিয়েও কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর অনেক চর্চা হয় তাঁকে নিয়ে। এমনকি সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং যৌনকর্মীর সাথে রিয়ার তুলনা করেন। এমনকি রোডিজ এর এই পর্বে তাঁকে দেখে অনেকটা বিস্মিত তিনি।তিন বছর পরেও মানুষ যে তাঁকে ক্ষমার চোখে দেখছে না তা আজও পরিষ্কার।।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত