সময় কলকাতা ডেস্ক, ১৯ মে : তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা আট থেকে আশি সবারই। এই গরমে অনেকেই বাইরে বেরোতেই চাইছে না। কিন্তু, কাজের কারণে প্রায় সবাইকেই বাইরে বেরোতেই হচ্ছে। তাই এই গরমে এক গ্লাস লস্যিতে চুমুক দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে সাধারণ মানুষ। এই পানীয় খেলে শরীর যেমন ঠান্ডা থাকে, তেমনই ইমিউনিটি বাড়ে, হাড় শক্ত হয়। কাঠফাটা রোদে ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে সোডিয়াম ও পটাশিয়াম। যা থেকে হিট স্ট্রোক, হিট এক্সহউশন এবং ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দিচ্ছে। তাই গরমে লস্যি পান করলে শরীর হবে ঠান্ডা। এনার্জিও ফিরে পাওয়া যাবে। এই গরমে লস্যি পান করা শরীরের পক্ষে খুব উপকারী। আসুন জেনে নেওয়া যাক লস্যির কিছু উপকারিতা-

পেটের সমস্যা দূরীভূত করে : এই গরমে পেটের সমস্যায় কমবেশি সবাই ভোগেন। গ্যাস, অ্যাসিডিটি, পেট খারাপ তো এখন প্রায় লেগেই রয়েছে। কিন্তু, জানেন কি দই থেকে তৈরি লস্যিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভালো ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক। যা পেটের সমস্যা থেকে মুক্তি দেয়। এমনকী গ্যাস,বদ হজমের মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই লস্যি।
হাড় শক্ত করে : বয়স ৩০ পেরোতে না পেরোতেই হারের সমস্যা দেখা দেয়। আর হাড়কে শক্ত রাখতে সহায়তা করে লস্যি। লস্যিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম ও ভিটামিন ডি। যা হাড়কে মজবুত করে তোলে। সেইসঙ্গে হাড়ের ক্ষয় রোধ করে।
আরও পড়ুন পিসিওএস জনিত সমস্যায় ভুগছেন ? হাতের মুঠোয় সমাধান

রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে : যেকোন অসুখের সঙ্গে লড়তে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা একান্ত প্রয়োজনীয়। লস্যি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। কারণ এতে রয়েছে ভিটামিন ডি যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আর ইমিউনিটি বাড়াতে চাইলে আপনাকে নিয়মিত এক গ্লাস লস্যি খেতে হবে।
শক্তির ভান্ডার : গরমে বাইরে বেরলেই কাজ করতে ইচ্ছেই করছে না।এই সমস্যা দূর করে দিতে পারে এক গ্লাস লস্যি। এতে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়াম।যা শরীরকে দ্রুত এনার্জি প্রদান করে। এছাড়া এই পানীয়ে জলের পরিমাণে বেশি আছে তাই ডিহাইড্রেশন থেকে মুক্তি দেয়। শরীর থাকে সবসময় সুস্থ ও সতেজ।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?