Home » লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের বিখ্যাত গায়ক নোবেল

লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার বাংলাদেশের বিখ্যাত গায়ক নোবেল

সময় কলকাতা ডেস্ক, ২০ মে : এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন এক বিতর্কের মুখে নোবেল।  এবার লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে। নোবেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে উপস্থিত হননি।  তাই শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে  তাঁকে। পুলিশ কর্তৃপক্ষের তরফেই এই ঘটনাটি প্রকাশ্যে আসে।     সংবাদ  সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর একটি অনুষ্ঠান করার কথা ছিল।  সেখানে অগ্রিম টাকা বাবদ ৭২ হাজার টাকা তাঁকে দেওয়া হয়। কিন্তু, টাকা নিয়েও ওই অনুষ্ঠানে উপস্থিত হয়নি  নোবেল।  এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর নামে  থানায় অভিযোগ দায়ের করা হয়।

জানা গিয়েছে, ২৮ এপ্রিল ঢাকার পাইলট উচ্চ বিদ্যালয়ের রিউনিয়নে গান করার কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার কনট্র্যাক্ট হয়। আর অগ্রিম ৭২ হাজার টাকা তাঁকে দেওয়া হয়। কিন্তু এই টাকা নিয়েও সে গত শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত হয়নি। এরপর শো কর্তৃপক্ষ  মতিঝিল থানায় অভিযোগ দায়ের করে ও তাঁকে গ্রেফতারের আর্জি জানায়। সেই  অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত তাঁর জামিন হয়নি, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন   মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার

বহুবার নানান রকম বিতর্কে মুখে পড়েছে নোবেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের স্ত্রীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নোবেল। কিছুদিন আগেই  বাংলাদেশের কুড়িগ্রামের  ফুলবাড়ি ডিগ্রি কলেজের একটি অনুষ্ঠানে অশ্লীল আচরণ করেন তিনি।  অনুষ্ঠান চলাকালীন মদ্যপ অবস্থায় তাঁকে দেখে দর্শকদের মধ্যে থেকে ক্ষোভ উগড়ে পরে। এমনকী  তাঁকে লক্ষ্য করে বোতল, জুতো পর্যন্ত ছোঁড়া হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নোবেল বলেন, “আমার ভুল হয়েছে কিন্তু একটু ফিলিংস নেওয়ার জন্য আমি মদ্যপান করে স্টেজে উঠি। আর ওই ঘটনার জন্য আমি খুব দুঃখিত”।

About Post Author