সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ প্যাংক্রিয়াটাইটিস একটি জটিল রোগ। বর্তমানে এই প্যাংক্রিয়াটাইটিস রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে নানা কারণে এই জায়গায় প্রদাহ হতে পারে। তাই প্যাংক্রিয়াটাইটিস রোগীরা দ্রুত সুস্থ হতে খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। খাবার নিয়ে সতর্ক অবশ্যই হতে হবে। এই পরিস্থিতিতে ভালো থাকতে সহজপাচ্য খাবার খান। এক্ষেত্রে প্যাংক্রিয়াটাইটিস রোগীরা সুস্থ থাকতে ডায়েটে এই খাবার রাখতে পারেন-

ভাত
ভাত খুবই সহজপাচ্য একটি খাবার। এই খাবার থেকে ভালো পরিমাণে কার্বোহাইড্রেট মেলে। তাই ভাতের মাধ্যমে শরীরে পর্যাপ্ত শক্তি পৌঁছে যায়। এই খাবারে থাকা ক্যালোরি শরীরের জন্য খুবই জরুরি। তাই অনায়াসে এই খাবার খেতে পারেন। এবার শুধু ভাত নয়, পাশাপাশি চিঁড়ে, খই, মুড়ি খাওয়া যায়। এই খাবার খুব সহজেই হজম হয়। এমনকী অগ্ন্যাশয়ের উপরে চাপ পড়ে না। তাই চিন্তা নেই বললেই চলে।
আরও পড়ুন ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন তরমুজের ফেসপ্যাক

রসুন
অগ্নাশয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুন। অগ্নাশয় ইনসুলিন উৎপাদন বাড়িয়ে দেয় রসুনের পুষ্টি উপাদান। যার ফলে আপনার রক্তে চিনির পরিমাণ হ্রাস করতে সুবিধা করে এবং আপনার অগ্নাশয় কে সুস্থ ও ভালো রাখে। তাই যারা প্যানক্রিয়েটাইটিস রোগী তারা প্রতিদিন দুই কোয়া করে রসুন খাওয়ার চেষ্টা করুন।

আরও পড়ুন ফের নোট বাতিল! ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ছোট মাছ
ছোট মাছে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। সেক্ষেত্রে ছোট মাছ খাওয়া সবথেকে ভালো। ১ কেজি ওজন পর্যন্ত মাছ আপনি খেতে পারেন। এর মাধ্যমে শরীরে প্রোটিনের ঘাটতি মেটে। আপনি চাইলে ডিমও খেতে পারেন। এতে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?