সময় কলকাতা ডেস্ক, ২১ মে : বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। যার গান আজ গোটা বিশ্ব জুড়ে খ্যাতি লাভ করেছে। ভক্তদের একের পর এক অনবদ্য গান উপহার দিয়েছেন তিনি। তাঁর ভক্ত সংখ্যাও কিছু কম নয়। এই যুগের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার তিনি। অরিজিৎ সিং-এর একটি কনসার্টের টিকিট মূল্য কয়েক হাজার টাকা। সেই টিকিট কেটেও উপচে পড়ে তাঁর ভক্তের সংখ্যা। কিন্তু,এবার অরিজিৎকে নিয়েই বিতর্কের সুর। অরিজিতের গাওয়া গানে ক্ষোভ উগরে দিলেন কালজয়ী সঙ্গীত শিল্পী অনুরাধা পড়োয়াল। অরিজিতের গান শুনে নাকি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন তিনি।সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে সেই কথাই খোলসা করলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল।

হিন্দি গানের দুনিয়ায় অতি পরিচিত জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়োয়াল। ১৯৭৩ সালে ‘অভিমান’ ছবির মাধ্যমে প্লেব্যাক জগতে পা রাখেন তিনি। নব্বই দশকের অন্যতম সেরা গায়িকা অনুরাধা। শুধু প্লেব্যাক নয়, একইসঙ্গে ভক্তি-গীতির মাধ্যমেও গোটা দুনিয়া মাতিয়ে রেখেছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউডের রি-মিক্স ট্রেন্ড নিয়ে কথা উঠতেই তিনি বিস্ফোরক মন্তব্য করে বসেন অরিজিৎ সিংকে নিয়ে। তিনি জানান, তাঁর গলায় জনপ্রিয় গান ‘ আজ ফির তুম পে ‘ অরিজিতের গলায় একদম মানায়নি। এই গান শুনে তিনি রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। চোখে জলও এসেছিল তাঁর।
আরও পড়ুন বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করতে চলেছে ‘দ্য কেরালা স্টোরি’র

এক সময় ‘দয়াবান’ (১৯৮৮) ছবিতে অনুরাধা এবং পঙ্কজ উদাস-এর গাওয়া গান ‘আজ ফির তুম পে’ খুব জনপ্রিয় হয়েছিল। এই ছবির ২৬ বছর পর ‘হেট স্টোরি ২’-তে এই গানটির রিমিক্স ভার্সন ব্যাবহার করা হয়। যেই গানটি অরিজিৎ সিং এর গলায় গাওয়া। তা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাধা। তিনি জানান, এই গানের রিমেক ভার্সনটি শুনে তাঁর এতটাই খারাপ লেগেছিল যে রীতিমত আতঙ্কিত হয়ে যান তিনি। এটি ভোলার জন্য বারবার তাঁকে নিজের অরিজিনাল গানটি শুনতে হয়। এক সংবাদ মাধ্যমে তিনি এই বিষয়ে বলেন, ‘আমি অনেক সময় আমার নিজের গানগুলি শুনি। বেশিরভাগ আমার গাওয়া ভক্তিগীতি গুলিই শুনি। আর কোন সময় আমার নিজের গান শুনি জানেন ? যখন নিজের গানের রিমেক ভার্সন শুনে আতঙ্কিত হয়ে পড়ি। আমাকে একজন অরিজিতের গাওয়া ‘আজ ফির তুম পে’ রিমেকটি শোনার জন্য অনুরোধ করেছিল। আমি সেই গানটি শোনার পর রীতিমতো ভেঙে পরি। এতটাই খারাপ লেগেছিল আমার। আমি তৎক্ষণাৎ ইউটিউবে আমার নিজের গাওয়া গানটি বার বার শুনতে থাকি। তারপরে আমি শান্তি খুঁজে পাই’।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?